বাড়ি-গাড়ি, ফ্ল্যাটের দামে এক কেজি মরিচ!
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৩ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
বিষ্ময়কর হলেও পৃথিবীতে এক ধরনের মরিচ রয়েছে যার দাম ২৬ হাজার মার্কিন ডলার। বাংলাদেশী টাকায় যার মান দাঁড়ায় ২৮ লাখ টাকা। বিশেষ ধরনের এই মরিচের নাম চারাপিতা বা আজি চারাপিটা। এই মরিচের চাষ এ দেশে হয় না। তবে সম্প্রতি একজন চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। বিশেষ এই মরিচের দেখা মেলে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে। বলাবাহুল্য এই মরিচ ব্যবহার হয় উন্নতমানের মসলা হিসেবে। বিশ্বের সবচেয়ে দামি মসলাও বলা যেতে পারে। তবে এই মরিচের ঝাল কম। কিন্তু সুঘ্রাণ প্রচুর। কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ রঙ ধারণ করে।
প্রাচীনকালে শাসক শ্রেণীর লোকেরা এই সুগন্ধি মরিচ ব্যবহার করতো। দুবাই, আরব ও সিঙ্গাপুরসহ নানা দেশের উন্নত হোটেলে এই মরিচ ব্যবহার করা হয় খাবারের ঘ্রাণ ও স্বাদ বাড়ানোর জন্য। চারাপিতা মরিচের ঝালের মাত্রা ৩০,০০০-৫০,০০০ স্কভিল।
সম্প্রতি বাংলাদেশে এই মরিচের তিনটি চারা চাষ করেছেন কুমিল্লার কৃষক আহমেদ জামিল। শখের বসে চাষাবাদ করেছেন তিনি। সংবাদমাধ্যম থেকে জানা যায়, কুমিল্লার ঠাকুরপাড়া নিজ বাড়িতে তিনটি এবং ঢাকার বনশ্রীতে তিনি দুটি চারা রোপণ করেছেন। প্রথমে বীজ এনে রোপণ করলেও সফল হননি আহমেদ জামিল। এরপর আমেরিকা থেকে চারা এনে তিনি চাষ করেছেন এবং সফল হয়েছেন।
আহমেদ জামিল সংবাদমাধ্যমে জানান, গুগলের মাধ্যমে তিনি বিষয়টি সম্পর্কে প্রথম জানতে পারেন। এরপর পেরু থেক বীজ সংগ্রহ করেন। পরে আমেরিকাপ্রবাসী তার বড় ভাইয়ের কাছে তিনি বীজ পাঠিয়ে বপন করতে বলেন। সেখানে মাসখানেক পর চারা গজালে গাছে মরিচ আসে। পরে তিনি ঠাকুরপাড়ায় ৫০টি বীজ রোপণ করেন। এই ৫০টি বীজ থেকে পাঁচটি চারা গজায়।
গাছ বড় হওয়ার জন্য আলো প্রয়োজন এবং ছায়াযুক্ত স্থানে রাখতে হয়। নিয়মিত পানি দিয়ে যতœ নিতে হয় বলেও জানান আহমেদ জামিল।
এর আগেও এই সৌখিন কৃষক কুমিল্লার লালমাইয়ের নাওরা গ্রামে চাষ করেছেন ব্লাক টমেটো এবং তেলবীজ। এ সব চাষ করে সফল হয়েছেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












