বাবাকে প্রশ্নের ছবি পাঠিয়ে উত্তর জানার চেষ্টা, পরীক্ষার্থী আটক
রাবি সংবাদাদতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করে অসৎ উপায় অবলম্বনের অভিযোগে আরও এক পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, মেসেঞ্জারের মাধ্যমে বাবার কাছে ছবি পাঠানো এবং ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করে উত্তর খোঁজার সময় তাকে হাতেনাতে ধরা হয়।
গতকাল জুমুয়াবার বিশ্ববিদ্যালয়ের সি' ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষায় এ ঘটনা ঘটে।
এর আগেও বেলা ১১টায় প্রথম শিফটের পরীক্ষায় আরেকজন ভর্তিচ্ছুকে মোবাইলসহ আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জানা যায়, রাবির 'সি' ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হয় বিকেল ৩টা থেকে। পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ আগে এই ভর্তিচ্ছু শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ করেন পরীক্ষার হলে থাকা পরিদর্শক। তিনি দেখতে পান, ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে ৩টা ১৩ মিনিটে একটা ছবি তোলেন এবং ৩টা ৩০ মিনিটে আরেকটি ছবি তুলে মেসেঞ্জার ব্যবহার করে আরেকজনের কাছে পাঠান। তারপর কাছে গিয়ে দেখতে পান, ওই শিক্ষার্থী 'চ্যাট জিপিটি' নামক এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খুঁজে লেখার চেষ্টা করছেন। পরীক্ষা শেষে তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।
জানতে চাইলে ওই শিক্ষার্থী বলেন, আমি মোবাইল ফোন ব্যবহার করছিলাম। এটা আমার অপরাধ হয়েছে। আমি প্রশ্নপত্রের দুইটা ছবি তুলেছিলাম কিন্তু আমি লিখতে পারিনি। আমি স্বীকার করছি যে আমি অপরাধ করেছি, তবে আমাকে ছেড়ে দিলে আমি আর জীবনে এমন কাজ করব না।
ছবি কাকে পাঠিয়েছিলেন, জানতে চাইলে ওই শিক্ষার্থী বলেন, আমি আমার বাবাকে ছবি পাঠিয়েছিলাম। আব্বু উওর খুঁজে দিচ্ছিলেন।
আরও পড়ুন
সব ›
পাটপণ্যের চাহিদা বাড়ছে তুরস্কে
বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ
‘ট্রাইব্যুনালে বস্তা বস্তায় টাকা লেনদেন’ বক্তব্য নিয়ে আদালতে যা জানালেন ফুয়াদ
নিজস্ব প্রতিবেদক: 'ট্রাইব্যুনালে বস্তা বস্তায় টাকা লেনদেন হচ্ছে'- আদালত সম্পর্কে এমন বক্তব্য স্লিপ অব টাং বলে …
বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (২২ নভেম্বর)…
‘বস্তিবাসী ও উপকূলবাসীর জন্য ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসছেন ৭ ডিসেম্বর, ভিভিআইপি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। আ…
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতিবছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন স…
হাইকোর্টের আদেশ স্থগিত, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই
ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে দেশে নাশকতা করছেন শেখ হাসিনা -রিজভী
নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত…
হাসিনাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বে নিন্দিত হচ্ছে ভারত -শামসুজ্জামান
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সারাবিশ্বে নিন্দিত হচ্ছে বলে মন্তব্য করেছেন…
চিকিৎসা নিতে বছরে বাংলাদেশীরা বিদেশে নেন ৫০০ কোটি ডলার -ডিসিসিআই
রূপপুরের বিদ্যুৎ দ্বিতীয়বার পরীক্ষামূলক সরবরাহ শুরু
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।