বাধ্য হয়ে পাকিস্তান থেকে ধ্বংসস্তূপে ফিরছে হাজারো আফগান
আল ইহসান ডেস্ক:
সাম্প্রতিক দিনগুলোতে শরণার্থী হিসেবে নিবন্ধিত হাজারো আফগান পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে ফিরে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।
গত বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তারা এএফপিকে একথা জানিয়েছে।
উল্লেখ্য, আফগানিস্তানে সাপ্তাহিক ছুটির দিনে প্রাণঘাতী ভূমিকম্প সত্ত্বেও দেশে ফেরার হার বেড়েছে।
সোভিয়েত হামলা থেকে শুরু করে ২০২১ সালে তালেবানের ক্ষমতা দখল পর্যন্ত, পাকিস্তান চার দশকেরও বেশি সময় ধরে সহিংসতা থেকে পালানো আফগানদের আশ্রয় দিয়েছে। বিভিন্ন ধাপে আফগানরা ভিন্ন ভিন্ন মাত্রায় স্থিতি খুঁজে পেয়েছে -কেউ কাজ ও শিক্ষার সুযোগ পেয়েছেন, কেউ পাকিস্তানকে পশ্চিমা দেশগুলোয় পুনর্বাসনের পথে অস্থায়ী আবাস বানিয়েছেন। কেউ পাকিস্তানেই জন্মেছেন ও বেড়ে উঠেছেন।
তবে পাকিস্তান সরকার ২০২৩ সালে সহিংস হামলা ও বিদ্রোহী কার্যক্রম দমাতে আফগানদের উচ্ছেদে অভিযান শুরু করে, এ জনসংখ্যাকে ‘সন্ত্রাসী ও অপরাধী’ হিসেবে চিত্রিত করে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এরপর থেকে ১২ লাখেরও বেশি আফগান পাকিস্তান থেকে ফেরত যেতে বাধ্য হয়েছেন, যার মধ্যে শুধু এ বছরই ছিলো ৪ লাখ ৪৩ হাজারের বেশি।
সর্বশেষ এই দমন অভিযানে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) প্রদত্ত প্রুফ অব রেজিস্ট্রেশন কার্ডধারী আনুমানিক ১৩ লাখ শরণার্থীকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইসলামাবাদ তাদের ১ সেপ্টেম্বরের মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে, তা না হলে গ্রেপ্তার বা বহিষ্কারের মুখোমুখি হতে হবে।
চামান সীমান্ত ক্রসিংয়ের স্থানীয় প্রশাসক হাবিব বঙ্গুলজাই এএফপিকে জানায়, ‘সর্বশেষ সময়সীমা শেষ হওয়ার পর থেকে ৪ হাজারেরও বেশি মানুষ চলে গেছে। ’
আফগান সীমান্তের স্পিন বোলদাকে অভিবাসন নিবন্ধন কর্মকর্তা আবদুল লতিফ হাকিমি বলেন, ‘৩১ আগস্ট থেকে প্রতিদিন আনুমানিক ২৫০ থেকে ৩০০ পরিবার ফিরে যাচ্ছে। ’
শরণার্থীরা জানিয়েছে, সর্বশেষ সময়সীমার আগে পাকিস্তানি কর্তৃপক্ষের অভিযানে পুলিশি হয়রানি, চাঁদাবাজি ও তল্লাশির মুখে পড়তে হয়েছে।
গ্রেপ্তার, আটক ও পরিবার বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় আফগান পরিবারগুলো সীমান্তমুখী বহরে রওনা হয়েছেন।
ইউএনএইচসিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগস্ট মাসে সীমান্ত পেরোনোর হার বেড়েছে। শুধু ২৪ থেকে ৩০ আগস্টের মধ্যে ২৫ হাজার ৪৯০ জন আফগান ফিরেছে, যাদের মধ্যে ১৩ হাজার ৫২৫ জন ছিলেন কার্ডধারী।
এই বহিষ্কার কার্যক্রম চলছে এমন সময়ে, যখন আফগানিস্তান সীমান্ত অঞ্চলের গ্রামগুলো গুঁড়িয়ে গিয়েছে ৬.০ মাত্রার ভূমিকম্পের আঘাতে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।