বিএনপি’র যৌথ সভা:
বাধা ডিঙিয়ে মহাসমাবেশে যোগ দিতে নেতাকর্মীদের নির্দেশনা
, ০৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সরকার পতনের একদফা দাবিতে আগামী ২৮শে অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। সমাবেশ সফল করতে গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গ-সংগঠন এবং ঢাকার আশপাশের জেলাগুলোর নেতাদের নিয়ে যৌথসভা করেছে দলটি। এতে সরকারি দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সকল ধরনের বাধা-বিপত্তি ডিঙিয়ে সারা দেশের নেতাকর্মীদের মহাসমাবেশে যোগ দিতে নির্দেশনা দিয়েছেন নেতারা। পাশাপাশি প্রতিটি জেলা থেকে সর্বোচ্চ নেতাকর্মীদের নিয়ে সমাবেশে যোগ দেয়ারও নির্দেশনা দেয়া হয়।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ২৮শে অক্টোবর মহাসমাবেশ সফল করতে দলের অঙ্গ-সংগঠন এবং ঢাকার আশপাশের জেলাগুলোর নেতাদের নিয়ে এই যৌথ সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শেষে সংবাদ সম্মেলন করেন তিনি। এর আগে যৌথসভায় নেতাদের বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে ১০ মিনিট বক্তব্য রাখেন মির্জা ফখরুল।
যৌথসভার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বিএনপি’র অঙ্গ-সংগঠন এবং জেলার নেতাদের সতর্ক থেকে সর্বোচ্চ কর্মীদের নিয়ে সমাবেশে যোগ দিতে নির্দেশনা দেয়া হয়েছে। তবে এদিন সরকার পতনের দাবিতে বসে যাওয়ার কোনো চিন্তা নেই। সরকারের পদক্ষেপের ওপর নির্ভর করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।
সভায় উপস্থিত বিএনপি’র অঙ্গ-সংগঠনসহ জেলার ৯ জন শীর্ষ নেতার সঙ্গে কথা হয়। তারা জানায়, ২৮শে অক্টোবর মহাসমাবেশ ছোট করে দেয়ার জন্য এবং প- করতে সরকারি দল ও আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় বাধা দিবে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে বিভিন্ন ধরনের উস্কানিও দিবে- এসব কিছু উপেক্ষা করে সর্বোচ্চ নেতাকর্মীদের নিয়ে সমাবেশে যোগ দিতে বলা হয়। সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেছেন, বিগত কর্মসূচিগুলোতে আপনারা যেভাবে অংশগ্রহণ করেছেন ঠিক একইভাবে আগামী ২৮শে অক্টোবর মহাসমাবেশে আসবেন। সবাই শান্তিপূর্ণভাবে আসবো। সরকারের কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে সমাবেশ সফল করবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)