দুটি দল সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে রাজনীতি করে -জি এম কাদের
ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নির্বাচন ও পূজাপার্বণ এলেই দুটি দল সংখ্যালঘুদের নিরাপত্তার ধোঁয়া তুলে রাজনীতি করে। তারা সংখ্যালঘুদের আতঙ্কের মধ্যে রাখে।
রোববার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে তিনি এসব কথা বলেন।
জাপা চেয়ারম্যান বলেন, সম্প্রতি একটি দলের এক বড় নেতা বলেছেন, নির্বাচনের আগে অমুক দল সংখ্যালঘুদের ওপর হামলা করতে পারে। তাই আমাদের নেতা-কর্মীরা সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয়ে পাহারা দেবে। অপর দলটির আরেক বড় নেতা বলেছেন, অমুক দল সংখ্যালঘুদের ওপর হামলা করে আমাদের নামে মামলা দেওয়ার চক্রান্ত করছে। এতেও সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আসলে দুটি দলই সংখ্যালঘুদের ভয় দেখায়। এমন বার্তায় সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভীতি ছড়ানোর কারণে স্বাভাবিক পূজার পরিবেশ নষ্ট হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।