চাঁদপুরে জেলেদের হামলায় নৌ-পুলিশের ওসিসহ আহত ১৫, আটক ৮৯
, ০৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানের সময় জেলেদের হামলায় ওসিসহ নৌ পুলিশের অন্তত ১৫ সদস্য আহত হয়েছেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে পদ্মা-মেঘনার রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীরচর ও কাঁচিকাটা চরসহ বিভিন্ন স্থানে অভিযানের সময় এ হামলার শিকার হন তারা।
আহতদের মধ্যে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান, পুলিশ সদস্য বাবুল কান্তি দে (৫৫), আবুল বাসার (৩৭), জসিম উদ্দিন (৩৪), জাহাঙ্গীর আলম (৪৫) ও অনিলের (৫০) নাম জানা গেছে। নৌ পুলিশের আহত ১০-১২ জন সদস্যকে চাঁদপুর জেনারেল হাসপাতাল ও মতলব উত্তরের মোহনপুর এলাকায় নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে নৌ পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮৯ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ৩৩টি নৌকা, তিন কোটি এক লাখ ৫৯ হাজার ৮৬০ মিটার জাল ও ৪৬৭ কেজি ইলিশ। এসব ঘটনায় চারটি ভ্রাম্যমাণ আদালতে আটটি মামলা হয়েছে।
আটক ৮৯ জেলের মধ্যে ৪৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়েছে, তিনজনকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নিয়মিত মামলা দিয়ে বাকিদের জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানে গেলে প্রতিদিনই জেলেরা ইট-পাটকেল ছুড়তে থাকেন। এতে পুলিশ সদস্যরা প্রায়ই আহত হন। সোমবারের হামলার ঘটনায় জড়িতদের ধরতে যৌথ অভিযান চালানো হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)