বাতিল হচ্ছে ৭ মার্চসহ জাতীয় ৮ দিবস
৭ মার্চসহ জাতীয় আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিগগিরই এ ব্যাপারে পরিপত্র জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টের তথ্য অনুসারে যে আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত হয়েছে, সেগুলো হলো-
-ঐতিহাসিক ৭ মার্চ
-১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস
-৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন
-৮ আগস্ট শেখ হাসিনার মা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন
-১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও শোক দিবস
-১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস
-৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস
-১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।