মেঘনা নদীতে ঝুলন্ত সেতু-হাওরের উড়াল সড়ক প্রকল্প বাতিল হচ্ছে
রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে মনে করে মেঘনা নদীতে ঝুলন্ত সেতু ও হাওরে চার লেন উড়াল সড়ক প্রকল্প বাতিল হচ্ছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রভাবে হাওরে চার লেন উড়াল সড়ক প্রকল্প হাতে নেওয়া হয় বলে মনে করছে অন্তর্বর্তী সরকার।
এছাড়া অর্থনৈতিকভাবে লাভজনক না হওয়া সত্ত্বে নিজের প্রভাব খাটিয়ে মেঘনা নদীর ওপর ঝুলন্ত সেতু নির্মাণ প্রকল্প পাস করিয়ে নেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। আওয়ামী সরকারের সুবিধা ভোগ করা সাবেক এই আমলা চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে নির্বাচন করারও ইচ্ছা পোষণ করেছিলেন। সেজন্য নিজ এলাকার কিছু প্রকল্প পাস করিয়ে নেন তিনি। তার মধ্যে অন্যতম ‘মতলব উত্তর-গজারিয়া সড়কে মেঘনা-ধনাগোদা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প’। রাজনৈতিক বিবেচনায় প্রকল্প দুটি নেওয়া হয়েছে বলে তা বাতিল করা হবে বলে পরিকল্পনা কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
পরিকল্পনা কমিশন জানায়, দীর্ঘদিন ধরে দেশের আর্থিক খাত ধুঁকছে। রয়েছে ডলার সংকট। এর মধ্যে রাজনৈতিক পটপরিবর্তনে দেখা দিয়েছে নতুন সংকটের শঙ্কা। এতে আওয়ামী লীগ সরকারের নেওয়া চলতি অর্থবছর এবং পরের বছর মিলে সম্ভাব্য ৩ হাজার ৩২৫টি উন্নয়ন প্রকল্পের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এগুলোর মধ্যে চলতি (২০২৪-২৫) অর্থবছরে ১ হাজার ২২১টি প্রকল্পের জন্য বরাদ্দ ২ লাখ ৫৫ হাজার ৪১ কোটি টাকা। অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে পরিকল্পনা কমিশনের সদস্য ও সচিবদের সঙ্গে বৈঠক করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।