হাসনাত আব্দুল্লাহ:
বাচ্চারা গুলি খেয়ে বিপ্লব করলো, মুরুব্বিরা পদ ভাগাভাগিতে ব্যস্ত
, ১৪ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৭ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০২ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গণঅভ্যুত্থানের পর দেশের জ্যেষ্ঠ রাজনীতিবিদরা পদ ভাগাভাগিতে ব্যস্ত হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, ‘বাচ্চারা গুলির সামনে দাঁড়ালো, বিপ্লব হলো; এখন পোস্ট ভাগাভাগি করছেন মুরুব্বিরা। আর বলছেন, বাচ্চারা কি বুঝবে; কি পারবে; আর কি করবে? আমরা বলবো- তরুণদের মতামত নেন, উপযুক্ত কাজে লাগান। আপনাদের দীর্ঘ অভিজ্ঞতা এবং তরুণদের সাহসিকতার সমন্বয়ে আগামীর বাংলাদেশ গঠনে নজর দিতে হবে। ’
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (১৬ নভেম্বর) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ‘শিক্ষা অধিকার সংসদ’ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সব বাবা-মা সন্তানকে একটা কথা বলেন, তা হলো- তোর আগে আমি হইছি, নাকি আমার আগে তুই? এ কথাটার ওজন অনেক বেশি। এ নিয়ে বিতর্কে গেলে সন্তানের আর কিছুই বলার থাকে না। মানে এ কথা বলার মাধ্যমে তরুণদের পুরোপুরি স্টপ করে দেওয়া হয়। কারণ বাবা-মায়ের আগে তো আমি পৃথিবীতে আসিনি। ’
‘ঐতিহাসিকভাবে এটা বলা হয়ে আসছে যে, পৃথিবীতে যে আগে আসছেন, তিনিই বেশি জানবেন। কিন্তু আমরা যারা এ প্রজন্মের আছি, তারা এ জায়গাটাতে নোকতা দিয়ে রাখতে চাই। মনে রাখতে হবে, অলরেডি এ নিয়ে একটা জেনারেশন কনফ্লিক্ট তৈরি হয়েছে। সেটা সামনের দিনে সমাধান করতে না পারলে এ জাতির জন্য আরও বড় একটি দুভার্গ্যের কারণ হতে যাচ্ছে। ’
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘তরুণ প্রজন্মের যারা আছেন, তাদের সঙ্গে আমরা যখন আলোচনা করি; কথা বলি, তখন কিন্তু বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শিবির, ছাত্রদল; কি করছে, সেগুলো নিয়ে আলোচনা করি না। আমাদের আলোচনা হয়, সিস্টেম নিয়ে; কিভাবে এগুলোতে ইতিবাচক পরিবর্তন আনা যায়, তা নিয়ে আমরা ভাবছি। ’
তিনি বলেন, ‘মুরুব্বিরা কি বলছেন; কি করছেন; তা নিয়ে আলোচনায় সময় ব্যয় করছি না। কারণ আমরা মুরুব্বিদের ওপর ক্ষুব্ধ। তারা আমাদের উপযুক্তভাবে কাজে লাগাতে পারছেন না। আমি এখানে ইউজ শব্দটা ব্যবহার করছি না। আমি বলছি, তারা উপযুক্ত কাজে ইতিবাচকভাবে আমাদের কাজে লাগিয়ে দেশ গড়ার চিন্তা-ভাবনাটাও করছেন না। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












