এত বেশি ক্ষয়ক্ষতি, মেরামতে এসে দিশেহারা প্রশাসন
আল ইহসান ডেস্ক:
স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে গেলো অক্টোবরের শেষের দিকে ভয়াবহ বন্যায় ২২৭ জনেরও বেশি মানুষ নিহত হয়। ভ্যালেন্সিয়ার পায়পোর্টা শহর ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যেখানে ৬০ জনের মৃত্যু হয়। দুই সপ্তাহ পর, বৃষ্টি ও বন্যা এই ক্ষয়ক্ষতিকে আরও বাড়িয়ে তোলে।
শহরটি ধ্বংসের পরেও যে সকল বাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে বিদ্যুৎ, পানি এবং অন্যান্য মৌলিক সুবিধার অভাব রয়েছে। এখানে উদ্ধারকর্মীরা এসে রীতিমত অবাক, রাস্তাঘাটের এত এত বিধ্বস্ত অবস্থা দেখে।
পায়পোর্টা শহরের রাস্তায় পড়ে থাকা গাড়িগুলোর মধ্যে প্রায় ১০০,০০০ গাড়ি নষ্ট হয়ে গেছে। অনেকগুলো গাড়িকে ক্রেন দিয়ে তুলে ফেলা হচ্ছে।
পায়পোর্টা শহরের মানুষ এখনো আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ তারা অপেক্ষা করছে যাতে পরবর্তী বন্যার সতর্কতা নেমে আসে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।