বাগেরহাটে বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে গোলপাতার ফল
, ১১ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বাগেরহাট সংবাদদাতা:
গোলপাতা উপকূলীয় অঞ্চলের নোনাপানিতে অযতেœ জন্মানো একটি উদ্ভিদ। এর ফল স্থানীয়দের বাড়তি আয়ের উৎস হিসেবে কাজ করছে। বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের সামনে বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে গোলপাতার ফল। মসজিদের সামনে বিভিন্ন স্থানে ডাবের পাশাপশি গোলফল বিক্রি করছেন অন্তত ১০ জন বিক্রেতা।
সরেজমিনে জানা যায়, কেউ ভ্যানের ওপর সাজিয়ে, কেউবা টং দোকানে বেঁধে বিক্রি করছেন। এসব দোকানে ভিড় করছেন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা। তাদের মধ্যে সাড়া ফেলছে এই গোলফল। কথা বলে জানা যায়, কেউ এ ফল প্রথম দেখেছেন, কেউ বইয়ে পড়েছেন। অপ্রচলিত ফলটি দেখতে ও খেতে ভিড় করতে দেখা যায়। উপকূলীয় অঞ্চল ছাড়া দেশের অন্যত্র ফলটি তেমন পরিচিত না হওয়ায় অনেকেই আগ্রহ নিয়ে জানতে চাচ্ছেন ফলটির বিষয়ে।
ষাটগম্বুজ মসজিদের সামনের গোলফল বিক্রেতা আব্দুর রহমান বলেন, ৬ থেকে ৭ বছর ধরে গোলফল বিক্রি করছি। প্রথমদিকে বেশি আয় হলেও এখন দোকানের সংখ্যা বাড়ায় আয় কিছুটা কমেছে। তবে ডাবের পাশাপাশি এটি বাড়তি আয়ের সহায়ক হিসেবে কাজ করছে।
রাজধানীর শনির আখড়া থেকে আসা মাইনুল ইসলাম বলেন, পরিবার নিয়ে ষাটগম্বুজ মসজিদ দেখতে আসছি। এসে দেখি নতুন এই ফল বিক্রি করছেন। খেয়ে দেখি অনেকটা তাল শাঁসের মতো।
গাজীপুর থেকে আসা আরেক দর্শনার্থী তানভীর সিদ্দিকী বলেন, ‘আমাদের এলাকায় এ ফল পাওয়া যায় না। সবার দেখাদেখি আমিও খেয়ে দেখলাম। ফলটি ঠান্ডা প্রকৃতির কিন্তু কেমন নোনতা নোনতা লাগলো। ভাবছি যাওয়ার সময় কিছু গোলফল কিনে নিয়ে যাবো।’
সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় বলেছে, উপকূলীয় অঞ্চল ছাড়া এই ফল না হওয়ায় দর্শনার্থীরা বেশ আগ্রহ নিয়ে কিনে থাকেন। তবে বিক্রেতারা অধিক পরিমাণে ফল কাটতে থাকলে গাছ কমে যাওয়ার ঝুঁকি আছে। প্রাকৃতিকভাবে ফল থেকে গাছটি জন্মায় বিধায় সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)