আকাশ সংস্কৃতি এখনো ভারতের দখলে
, ১১ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর নেতারা বলেছেন, সরকারের সিদ্ধান্তহীনতা ও কঠোর নজরদারির অভাবে দেশকে ‘আকাশ অপসংস্কৃতি’ গ্রাস করেছে।
তথ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপই দেশে চলমান বিদেশি চ্যানেলগুলোর ‘মা-বাপ’। প্রতিষ্ঠানটির মালিকানায় ডিটিএইচ (আকাশ)-এর মাধ্যমে ১২১টি চ্যানেল ছাড়াও বেক্সিমকো ডিজিটাল ডিস্ট্রিবিউশন লিমিটেডের আওতায় আরো আটটি ভারতীয় চ্যানেল রয়েছে। বেক্সিমকো জানিয়েছে, তাদের আকাশ প্ল্যাটফর্ম ব্যবহার করে বর্তমানে ১৩০টির বেশি চ্যানেল চালু রয়েছে।
দেশে ভারতীয় টিভি চ্যানেলের একচ্ছত্র সম্প্রচারে ভারসাম্য নষ্ট হচ্ছে বলে মনে করছেন অ্যাটকোর সাবেক সভাপতি ও এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। তিনি বলেন, আমাদের সামাজিক রীতিনীতি ও সাংকৃতিক ঐতিহ্যের নিজস্বতা আছে। বিশ্বে সমাদৃত এ রীতিনীতির ওপর বিদেশি আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব বর্তমানে প্রকট আকার ধারণ করেছে। বিদেশি বিনোদন, পোশাক, খাদ্যাভ্যাস এমনকি ভাষার ব্যবহারেও আকাশ সংস্কৃতির প্রভাব বেড়েই চলেছে। মাতৃভাষা বিকৃত হচ্ছে, অন্য ভাষার প্রভাব বাড়ছে। যদি তা ইতিবাচক হতো, তবে সমস্যা ছিল না। যা দেখছি, তার বেশিরভাগই নেতিবাচক।
অ্যাটকোর সাবেক সভাপতি আরো বলেন, আকাশ সংস্কৃতির প্রভাবে ঘরে ঘরে ভিনদেশীয় উৎসবের বাড়াবাড়ি আমাদের জাতীয় সংস্কৃতি ও মূল্যবোধকে দুর্বল করে দিচ্ছে। প্রতিটি ক্ষেত্রে নিজস্ব রুচিবোধ পাল্টে গিয়ে সেখানে যা হচ্ছে, তাতে সামাজিকভাবে ব্যক্তিত্বে দুর্বোধ্যতা তৈরি হচ্ছে; দেখা দিচ্ছে দুর্বলতা। ফলে মানুষ হৃদ্যতা ভুলে যাচ্ছে।
উল্লেখ্য, দ্বীন ইসলাম মুতাবিক ছবি তোলা হারাম, তাই টিভি দেখাও হারাম ও নাজায়িজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)