বাংলা বলায় আধার কার্ডধারী ভারতীয় যুবককে পাঠানো হলো বাংলাদেশে
, ২৭ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পশ্চিমবঙ্গের মালদা জেলার ভারতীয় এক তরুণকে বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মালদার কালিয়াচকের বাসিন্দা ২১ বছর বয়সী আমির শেখ রাজস্থানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে ধরা পড়ে। পরিবারের দাবি, বৈধ ভোটার আইডি ও আধার কার্ড থাকা সত্ত্বেও রাজস্থান পুলিশ তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করে এবং প্রায় দুই মাস ধরে জেল হেফাজতে রাখে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয়, কোনো আদালতের রায় ছাড়াই বিএসএফের সহায়তায় তাকে সীমান্ত পার করে বাংলাদেশে পুশ-ব্যাক করা হয়েছে। গত জুমুয়াবার (২৫ জুলাই) বাংলাদেশের এক অজ্ঞাত স্থানে থেকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে আমির শেখ কান্নাজড়িত কণ্ঠে বলে, “আমি ভারতীয়। আমাকে আমার বাড়ি ফিরিয়ে দিন।”
এই ভিডিও প্রকাশ্যে আসতেই জালালপুরসহ গোটা মালদা জুড়ে শোক ও ক্ষোভের সঞ্চার হয়। আমিরের পরিবার জানায়, জীবিকার সন্ধানে তিন মাস আগে রাজস্থানে গিয়েছিলো সে। কিন্তু স্থানীয় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর, পরিচয়পত্র দেখানো সত্ত্বেও তাকে ‘বিদেশি নাগরিক’ হিসেবে সন্দেহ করা হয় এবং জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)