বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য -ড. মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য। বাংলাদেশে যত স্বৈরশাসকই আসুক, যারা গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র কায়েম করেছে তাদের পরাভূত করে ছাত্র-জনতা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তাহি মদের কবর জিয়ারতের পর ড. আব্দুল মঈন খান এসব কথা বলেন।
মঈন খান বলেন, বাংলাদেশের ন্যায়-নীতিকে ক্ষুণœ করেছে আওয়ামী লীগ। তার প্রতিবাদ করার জন্য এই তাহমিদ রাজপথে তাজা রক্তে ঢেলে দিয়ে শহীদ হয়েছেন। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের নতুন প্রজন্মের ছাত্র জনতা বাংলাদেশের তথাকথিত কলুষিত রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।