বাংলাদেশ সীমান্তের কাছে নতুন করে ১২ পুলিশ ফাঁড়ি বসাচ্ছে আসাম
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশ সীমান্তের কাছে ১২ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ফাঁড়ি বসানোর ঘোষণা দিয়েছে ভারতের আসাম রাজ্য সরকার। গত জুমুয়াবার (২৫ অক্টোবর) রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত 'কৌশলগত সীমান্তবর্তী জেলাগুলোতে' ১২টি নতুন পুলিশ স্টেশন স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে।
হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য কেন্দ্রীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করা, আইন প্রয়োগকারী সংস্থাকে শক্তিশালী করা এবং আন্তঃসীমান্ত নজরদারি উন্নত করা।
তার দাবি, এই নতুন নিরাপত্তা চৌকিগুলো আসামের সীমান্তবর্তী জেলা কাছাড়, করিমগঞ্জ, ধুবরি এবং দক্ষিণ সালমারায় অবস্থিত হবে । এটি শক্তিশালী সীমান্ত ব্যবস্থাপনা সহজতর করবে এবং স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।