বাংলাদেশ থেকে ৪০০ গাড়ি চালক নেবে আরব আমিরাত
নিজস্ব প্রতিবেদক:
সংযুক্ত আরব আমিরাত সরকারের মালিকানাধীন ‘দুবাই ট্যাক্সি কর্পোরেশন’ বাংলাদেশ থেকে ৪০০ গাড়ি চালক নেবে। দুবাই ট্যাক্সি কর্পোরেশন সংযুক্ত আরব আমিরাতের সরকারি মালিকানাধীন একটি সংস্থা।
এ উপলক্ষে রাজধানীর কল্যাণপুরের বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) তিন দিনের বাছাই পরীক্ষার আয়োজন করা হয়েছে। আগামী ৯, ১৪ ও ১৫ সেপ্টেম্বর এ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত ২৪ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক আবদুল গাফফারের সই করা এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসীজ (আরএল-২৭৩৫) সংযুক্ত আবর আমিরাতের ‘দুবাই ট্যাক্সি করর্পোরেশন’-এর অধীনে ৪০০ পুরুষ চালক নিয়োগের চাহিদাপত্র ও ক্ষমতাপত্র পেয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।