হিমাগারে আলুর দাম ২২ টাকা বেঁধে দিল সরকার
, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৯ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৪ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকার হিমাগারের গেইটে আলুর ন্যূনতম দাম কেজিপ্রতি ২২ টাকা নির্ধারণ করেছে। একই সঙ্গে ৫০ হাজার মেট্রিক টন আলু সরকারি উদ্যোগে কিনে হিমাগারে সংরক্ষণ করা হবে এবং আগামী অক্টোবর-নভেম্বর মাসে বাজারে ছাড়া হবে। গত বুধবার কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে আলুর বিক্রয়মূল্য উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় কৃষকরা ক্ষতির মুখে পড়েছিলেন। কৃষকের স্বার্থ সুরক্ষায় প্রধান উপদেষ্টার নির্দেশনায় কৃষি সচিবকে সভাপতি করে বাণিজ্য, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবদের সমন্বয়ে চার সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়।
কমিটির সুপারিশ অনুযায়ী তিনটি সিদ্ধান্ত নেয় সরকার- হিমাগারের গেইটে আলুর ন্যূনতম দাম কেজিতে ২২ টাকা নির্ধারণ, সরকারি উদ্যোগে ৫০ হাজার মেট্রিক টন আলু কিনে হিমাগারে সংরক্ষণ এবং অক্টোবর-নভেম্বরে বাজারে বিক্রি ও আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা প্রদান।
হিমাগার গেইটে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছিল মাত্র ১৩-১৫ টাকা দরে, যেখানে কৃষকের গড় উৎপাদন খরচ হয়েছে প্রায় ১৭ টাকা, আর হিমাগারে সংরক্ষণসহ ব্যয় দাঁড়ায় ২৫ টাকা কেজিতে। বাংলাদেশ হিমাগার সমিতি গত জুলাইয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে হিমাগার গেইটে আলুর দাম কেজিতে ২৫ টাকা করার দাবি জানায়। তবে সরকার পুরোটা না মেনে কেজিতে ২২ টাকা নির্ধারণ করেছে।
অর্থাৎ হিমাগার থেকে পাইকারি ও খুচরা বাজারে পৌঁছাতে আলুর দাম আরও কিছুটা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রতারক হরিদাসের ব্যাংকে ৯ কোটি টাকা!
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬ জেলায় ৪০ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোহিঙ্গা বোঝাই দুই নৌকাডুবি, ৫ শতাধিক প্রাণহানির আশঙ্কা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি স্টিকার লাগানো প্রাইভেট কারে ৬ হাজার মাদক ইয়াবা, আটক ৩
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নাগরিকদের সতর্ক করল চীনা দূতাবাস
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানিবদ্ধতায় হাসপাতালে নেয়া যায়নি, ঘরেই মারা গেলেন প্রসূতি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুক্তিযোদ্ধা ও শহীদের তালিকা প্রণয়নে রাজনীতি হয়েছে -প্রধানমন্ত্রী
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা আবার পরীক্ষার সুযোগ পাবে -শিক্ষামন্ত্রী
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে -ফখরুল
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)