বাংলাদেশ থেকে পাঠানো অ্যাম্বুলেন্সও ধ্বংস করেছে ইসরাইল -ফারাজ করিম
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
গত বৃহস্পতিবার দেয়া এক সাক্ষাতকারে সচেতন সমাজকর্মী ফারাজ করিম জানিয়েছেন, আমরা ইতোপূর্বে ১০ কোটি টাকা যোগাড় করে ফিলিস্তিনে পাঠিয়েছিলাম। সে টাকা দিয়ে অ্যাম্বুলেন্স কেনা হয়েছিলো এবং ল্যাবোরেটরি নির্মাণ করা হয়েছিলো। ইসরাইল আমাদের দেয়া একটা অ্যাম্বুলেন্স ধ্বংস করেছে।
তিনি আরো বলেন, ফিলিস্তিন ইসরাইল সমস্যা ১০০ বছরের। কেউ এসে বললো এক হাজার বছর আগে এ জায়গা আমাদের ছিলো, এটার প্রতিবাদ করা কি অন্যায়? কেউ যদি বলে এ দেশ বাংলাদেশ না অন্য দেশ, তাহলে কি আমরা সেটা মেনে নিবো? আমার বাবার বাড়ি থেকে কেউ যদি আমাকে বের করে দেয় তাহলে আমি কি সেটা মেনে নিবো?
তিনি আরো বলেন, ইসরাইল দাবি করেছে তাদের এক কনসার্টে ২৫০ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। অথচ তারা তাদের পক্ষে কোনো তথ্য প্রদান করতে পারেনি। কোথাও গুলি করা হলে সবাই কি এক জায়গায় জড়ো হয়ে থাকে নাকি দৌঁড়ে পালায়? ইসরাইল দাবি করেছে মেয়েদের সম্ভ্রমহরণ করা হয়েছে। অথচ কোনো মেয়ে সাক্ষাতকার প্রদান করেনি।
তিনি আরো বলেন, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে ফিলিস্তিনের মুসলমান ভাইদের পাশে দাঁড়ান। আর্থিক সহযোগীতা করেন। আমার ফেসবুক পেজে ফিলিস্তিনি দূতাবাসের অফিসিয়াল বিকাশ নাম্বার ও নগদ নাম্বার দেয়া আছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক অবগত আছেন। আর যারা টাকা দিয়ে সাহায্য করতে পারছেন না তারা আল্লাহ রব্বুল আলামীন উনার নিকট দোয়া করেন। তবুও তারা জানুক শত শত মাইল দূরে থাকলেও আমরা তাদের পাশে আছি। এতে তাদের মনে শক্তি আসবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)