অবশেষে চেতনা ফিরেছে আব্বাসের
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ব্যাপক আগ্রাসন অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে সাক্ষাতের পর তার অফিস থেকে এ কথা জানানো হয়েছে। হামাসের রকেট হামলা, তার জবাবে ইসরাইলের বোমা হামলা নিয়ে সারা বিশ্ব উদ্বিগ্ন। অথচ নিজের দেশের জনগণের বিরুদ্ধে বোমা হামলা চালিয়ে গাজা উপত্যকাকে নির্জন দ্বীপে পরিণত করে দেয়ার হুঙ্কার দিয়ে এক মৃত্যু উপত্যকা বানিয়ে ফেলার পর অবশেষে চেতনা ফিরেছে মাহমুদ আব্বাসের। তার দেশের বিরুদ্ধে এই হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিবৃতি দিয়েছে। অথচ গত ৬/৭ দিন তিনি নীরব। তার কোনো বিবৃতিই পাওয়া যায়নি। একটি কথাও আসেনি মিডিয়ায়। কিন্তু শেষ পর্যন্ত তার অফিস বিবৃতি দিয়েছে। তাতে উভয় পক্ষে বেসামরিক মানুষদের হত্যা ও তাদের ওপর নির্যাতনের যে চর্চা হচ্ছে তা প্রত্যাখ্যান করেছেন তিনি।
অনলাইন আরব নিউজ বলছে, মাহমুদ আব্বাস ও বাদশা আবদুল্লাহর মধ্যে সাক্ষাৎ হয় আম্মানে।
তারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন বন্ধের উপায় নিয়ে আলোচনা করেন। আলোচনা করেন গাজায় সাহায্য সহযোগিতা পাঠানোর বিষয় নিয়ে। মাহমুদ আব্বাস বলেন, ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিনের হামাসের দ্বারা বেসামরিক নাগরিকদের টার্গেট করা নৈতিকতা, ধর্মীয় ও আন্তর্জাতিক আইন বিরুদ্ধ। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনিরা সহিংসতার নিন্দা জানায়। আন্তর্জাতিক বৈধতার নীতি অনুসরণ করে। শান্তিপূর্ণ প্রতিরোধ করে। জ্বালানি ফুরিয়ে যাওয়ায় গাজা উপত্যকায় একমাত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার ভয়াবহতার বিষয়ে সতর্ক করেন তিনি। বিদ্যুৎ, পানি ও জরুরি মানবিক করিডোর খুলে দেয়ার আহ্বান জানান আব্বাস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)