‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ’র খসড়া প্রকাশ
নিজস্ব সংবাদদাতা:
‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’- এর খসড়া প্রকাশ করা হয়েছে। এতে ইন্টারনেট বন্ধের ওপর নিষেধাজ্ঞা আরোপসহ বিদ্যমান আইন ও নীতিতে বেশ কিছু মৌলিক ও যুগোপযোগী পরিবর্তন আনা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এ খসড়া প্রকাশ করেছে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
এতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট অংশীজন ও সাধারণ জনগণের অবগতি এবং মতামত গ্রহণের উদ্দেশ্যে খসড়াটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে।
প্রস্তাবিত এই অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের সুরক্ষা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
অধ্যাদেশের ওপর মতামত অনলাইনে পাঠানো যাবে ই-মেইল-এর মাধ্যমে।এ ছাড়া সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা- এই ঠিকানায় ডাকযোগেও মতামত পাঠানো যাবে।
জনগণ ও অংশীজনদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে মতামত দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।