প্রেসিডেন্ট জিয়ার হত্যাকান্ডের পর লাশের কী হয়েছিল, জানালেন তৎকালীন ডিসি
নিজস্ব সংবাদদাতা:
জিয়াউদ্দিন এম চৌধুরী ১৯৮১ সালের ৩০ মে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকা-ের সময় চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ছিলেন। জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী জিয়াউদ্দিন এম চৌধুরী বলেছেন, জিয়াউর রহমান হত্যাকা- ছিল একটি গভীর ষড়যন্ত্রের ফসল। এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকা-।
৪৪ বছর আগের জিয়া হত্যাকা- সম্পর্কে এ কথা বলেন জিয়াউদ্দিন এম চৌধুরী।
জিয়াউদ্দিন বলেন, সেদিন (১৯৮১ সালের ৩০ মে) ভোরবেলায় সার্কিট হাউসে গিয়ে সবকিছু দেখে এসে খোঁজ করছিলাম প্রেসিডেন্টের লাশ কোথায় কীভাবে নিয়ে যাওয়া হবে। হঠাৎ জানতে পারলাম লাশ সার্কিট হাউস থেকে সেনারা নিয়ে গেছে। তবে লাশ সেনানিবাসে নিয়ে যাওয়া হয়নি। রাঙ্গুনিয়া থানার পুলিশ থেকে জানা গেল, রাতের বেলায় সেনাবাহিনীর কিছু সদস্য একটি মিলিটারি ট্রাকে করে প্রেসিডেন্ট জিয়ার মৃতদেহ রাঙ্গুনিয়ায় অবস্থিত বাংলাদেশ টোব্যাকো কোম্পানির কাছে একটি খালি জায়গায় নিয়ে যায় এবং একজন মৌলবি অস্ত্রের মুখে ভয়ে লাশ কার না জেনেই জানাজা ও দাফনের কাজে সাহায্য করেন। পরে স্থানীয় জনগণের মধ্যে জানাজানি হয়ে যায়। চট্টগ্রামের পুলিশ সুপার মারুফ থানা অফিসারকে প্রেসিডেন্ট জিয়ার লাশ কবর থেকে উঠিয়ে ট্রাকে করে চট্টগ্রাম নিয়ে আসার নির্দেশ দেন। আমি শুনে সঙ্গে সঙ্গে বললাম, প্রেসিডেন্টের লাশ চট্টগ্রাম শহরের কোথাও আনা ঠিক হবে না। সোজাসুজি নিয়ে যেতে হবে সেনানিবাসে। জানালাম, আমি ও পুলিশ সুপার রাঙ্গুনিয়ায় গিয়ে লাশ নিয়ে সেনানিবাসে যাব। এই পরিকল্পনা পুলিশ সুপার রাঙ্গুনিয়া পুলিশকে জানালেন। আমি, পুলিশ সুপার এবং বিভাগীয় কমিশনার রাঙ্গুনিয়া গেলাম। ঘটনাস্থলে যাওয়ার আগেই দেখি রাঙ্গুনিয়ায় পুলিশ ট্রাকে করে প্রেসিডেন্টের লাশ নিয়ে চট্টগ্রাম অভিমুখে রওনা হয়েছে। গাড়ি থামিয়ে তাদের আমাদের সঙ্গে সেনানিবাসে যেতে বললাম।
প্রথমে লাশ সেনানিবাসে নিতে হবে। সেখান থেকে হেলিকপ্টারে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হলো। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার আজিজকে প্রেসিডেন্টের লাশের খবর জানাই। ঢাকায় খবর দিয়ে তিনি হেলিকপ্টারের ব্যবস্থা করেন। লাশ আসার পর সেনানিবাসে আমরা দু-তিন ঘণ্টা ছিলাম। লাশ মর্গে নিয়ে ড্রেসিং সমাপ্ত করা হলো। সেনানিবাসের তৎকালীন সহকারী প্রধান সামরিক ডাক্তার লে. কর্নেল তোফায়েল ড্রেসিংয়ের পর লাশ দেখতে আমাদের ডাকলেন। দেখলাম মৃতদেহ আগাগোড়া ব্যান্ডেজে বাঁধা, তবে মুখ খোলা। একটি গালে কোনো গোশত নেই। গোঁফের একটি অংশও নেই। এক হৃদয়বিদারক দৃশ্য।
লাশ হেলিকপ্টারে তোলা হবে। কিন্তু ব্রিগেডিয়ার আজিজ জানালেন, সেনাসদস্যরা জিয়ার জানাজা ছাড়া মৃতদেহ ঢাকায় পাঠাতে দেবেন না। লোকজন ইতোমধ্যে জেনে গেছেন। দেরি করলে তারা ভিড় করবেন, সমস্যা হতে পারে। আমি বললাম, মৃতদেহ হেলিকপ্টারে তোলার পর লাশবাহী হেলিকপ্টার সামনে রেখে সেখানে জানাজা হতে পারে। হেলিপ্যাডে জানাজার ব্যবস্থা হলো। কফিন হেলিকপ্টারে তোলা হলো। ক্যান্টনমেন্টের শ-তিনেক সৈন্য দাঁড়িয়ে পড়লেন। আমি ও সাইফুদ্দিন একপাশে দাঁড়ালাম। গ্যারিসনের একজন মাওলানা জানাজা পড়ালেন। তারপর হেলিকপ্টার ঢাকার দিকে উড়াল দিল।
আরও পড়ুন
সব ›
আফগানিস্তানে মাটির নিচে ৩ লাখ কোটি ডলারের সম্পদ
এআই খাতের মন্দা চীনের অর্থনীতির জন্য হুমকি, ‘বিপদের মুহূর্ত’ জিনপিংয়ের
আল ইহসান ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে নতুন পথে এগিয়ে নিতে চায় চীন।…
বগুড়ায় আলুর কেজি ৭-৯ টাকা, লোকসানে দিশাহারা কৃষক
পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ
‘শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে- সেই আলোচনা ভারতের সঙ্গে’
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে বাংলাদেশে আসবেন সেই আলোচনা শেখ হাসিনা…
দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের শাসন থেকে বের…
১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। তবে তার এই ইচ্ছা…
দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুন এমনটি চাইছেন জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বল…
শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা -চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ফিরতে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত ক্ষমতা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।