আল ইহসান ডেস্ক:
ভারতের একটি হিন্দুত্ববাদী সংগঠন দিল্লিতে দেশের জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি করেছে, বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে ভারতের উচিত সে দেশে সেনাবাহিনী পাঠানোর কথা বিবেচনা করা।
রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু সংগঠনের সভাপতি অরবিন্দ ওই সংবাদ সম্মেলনে বলে, ‘ভারত যদি শ্রীলঙ্কার গৃহযুদ্ধ থামাতে অতীতে সে দেশে ভারতীয় শান্তিরক্ষী পাঠাতে পারে, তাহলে আমরা মনে করি এখন বাংলাদেশের হিন্দুদের রক্ষা করতেও সে দেশে ভারতীয় সেনা পাঠানো দরকার!’
ওই সংগঠনটির বক্তব্য, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও অত্যাচার যে পর্যায়ে পৌঁছেছে এবং সে দেশের পুলিশ-প্রশাসন যেমন নির্বিকার ভাব দেখাচ্ছে, তাতে এখন ‘সামরিক উপায়ে’ পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই ভারতের সামনে একমাত্র রাস্তা।
বিবিসি বাংলার দিল্লি সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানায়, প্রেসক্লাব অব ইন্ডিয়ার ওই সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশে সনাতনী ইসকন নেতা চিন্ময়েরও অবিলম্বে মুক্তি দাবি করা হয়।
এর আগে, গত ১০ ডিসেম্বর দিল্লিতে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন একই দাবিতে দিল্লির বাংলাদেশ হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছিল। সূত্র: বিবিসি
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।