বাংলাদেশে গণগ্রেফতারের খবরে উদ্বিগ্ন জাতিসংঘ
, ২৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০১ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১৭ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এখনো গভীরভাগে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব গুতেরেস। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ফের রাস্তায় নামার বিষয়ে সে অবগত রয়েছে। এ অবস্থায় সবাইকে শান্ত থাকার এবং সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ প্রধান।
গত সোমবার (২৯ জুলাই) এক বিবৃতিতে গুতেরেস বলেছে, বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত হাজার হাজার তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতারের খবরে সে উদ্বিগ্ন। এসময় মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের ওপর গুরুত্বারোপ করেছে জাতিসংঘ মহাসচিব।
এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘অতিরিক্ত বলপ্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ’ থাকার খবরেও গভীর উদ্বেগ প্রকাশ করেছে গুতেরেস। সহিংসতার সব ঘটনা অবিলম্বে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্তসহ দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে সে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ঢাকা ও নিউইয়র্ক উভয় জায়গায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর কাছে উদ্বেগ প্রকাশ অব্যাহত রাখবে জাতিসংঘ। তাদের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানোর ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশ হিসেবে বাংলাদেশ মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানাবে এবং তা সমুন্নত রাখবে বলে আশা করছে বৈশ্বিক সংস্থাটি।
বিবৃতিতে তারা মনে করিয়ে দিয়েছে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের নির্ধারিত দায়িত্ব পালনকালেই কেবল সংস্থাটির লোগো সংবলিত যানবাহন ব্যবহার করতে পারবে শান্তিরক্ষী পাঠানো দেশগুলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)