বাংলাদেশে ইসরাইলিদের প্রবেশ নিষিদ্ধ, প্রতিক্রিয়া জানাল ইসরাইল
নিজস্ব প্রতিবেদক:
গত ১৪ মার্চ ‘ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকস’ একটি তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় তারা বলেছে, বিশ্বের কয়েকটি দেশ ইসরাইলিদের প্রবেশ করতে দেয় না।
দেশগুলো হচ্ছে- আলজেরিয়া, বাংলাদেশ, ব্রুনাই, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, লিবিয়া, পাকিস্তান, সউদী আরব, সিরিয়া এবং ইয়েমেন।
মূলত এগুলো সবই মুসলিম প্রধান দেশ যারা ফিলিস্তিনিদের প্রতি সংহতিও প্রকাশ করে ইসরাইলকে কোনো রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। ফলে ইসরাইলি পাসপোর্টকে বৈধ হিসেবেও গণ্য করে না তারা।
ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকস তালিকাটি প্রকাশ করার পর দখলদার ইসরাইল প্রতিক্রিয়া জানিয়েছে। তারা তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে শুধু বলেছে, ‘ঠিক আছে’।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।