কথা রাখেনি ১০০ প্রকল্প
, ০৮ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ আশির, ১৩৯১ শামসী সন , ১৯ মার্চ, ২০২৪ খ্রি:, ০৫ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েও গত ২০২২-২৩ অর্থবছরে ১০০ প্রকল্প কথা রাখেনি। ৩৭৭টি প্রকল্প শেষ করার কথা বলে বরাদ্দ নিয়ে ২৭৭টি প্রকল্প কাজ শেষ করে। চলতি অর্থবছরেও এবার ৩৩০টি সমাপ্তযোগ্য প্রকল্প শেষ হবে বলে কথা দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা। প্রকল্পগুলো শেষ করতে নিয়েছেন পর্যাপ্ত বরাদ্দও।
তবে এবারও সব প্রকল্প শেষ হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। এদিকে যেসব প্রকল্প শেষ করা হচ্ছে সেগুলোরও শতভাগ কাজ না করেই শেষ করা হচ্ছে। যার ফলে প্রকল্পের মূল উদ্দেশ্যও হাসিল হচ্ছে না। আর উন্নয়ন বাজেটে বরাদ্দ পেলেও ১ শতাংশও খরচ করতে পারেনি শতাধিক প্রকল্প।
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া এনইসি সভা শেষে পরিকল্পনাসচিব জানান, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে ৩৩০টি প্রকল্প চলতি অর্থবছরে শেষ করতে বলেছেন। ওই ৩৩০টি প্রকল্পের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা প্রতিশ্রুতি দিয়েছেন যে দেশি-বিদেশি তহবিল প্রস্তুত থাকায় ওই প্রকল্পগুলো সময়সীমার মধ্যে শেষ হবে। যেসব চলমান প্রকল্প বরাদ্দ বাড়ানো হলে দ্রুত সমাপ্ত করা সম্ভব হবে, সেসব প্রকল্পে বরাদ্দ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। উন্নয়ন প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন করতে আরো নজরদারি বাড়ানোর নির্দেশনা দেন তিনি।
পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরে এমন শতভাগ কাজ না করেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে ১১৭টি উন্নয়ন প্রকল্প। শুধু তাই নয়, এগুলোর মধ্যে কোনোটির আর্থিক ও বাস্তব অগ্রগতি ৩০ শতাংশের নিচেও আছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এভাবে প্রকল্প গ্রহণ এবং শেষ করাটা অর্থ ও সময় উভয় ক্ষেত্রেই অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। মূল লক্ষ্য পূরণ না-ও হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উদ্বেগ বাড়াচ্ছে জবি শিক্ষার্থীদের আত্মহত্যা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় মশার বিপৎসংকেত, মার্চে আরও বাড়বে উপদ্রব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ইরান’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)