বাংলাদেশে অস্ত্র সরবরাহ করবে চীন ও পাকিস্তান, ভারতের কপালে ভাঁজ
, ২৯ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২ আশির, ১৩৯২ শামসী সন , ১ মার্চ, ২০২৫ খ্রি:, ১৫ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
বাংলাদেশের সাথে সম্পর্কে ভাটা পড়েছে হিন্দুত্ববাদী ভারতের। দেশে গণহত্যা চালিয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত যে ভুল করেছে তার খেসারত দিতে হচ্ছে পদেপদে। ভারত সরকারের কাছে বাংলাদেশের জনগণের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হাসিনা, এটা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি বাংলাদেশে অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে চীন। এই খবরে যেনো মাথায় হাত ভারতীয়দের।
পাকিস্তান ও চীনের সাথে সীমান্ত নিয়ে ভারতের বিরোধ যুগ যুগ ধরেই চলে আসছে। বাংলাদেশের সাথেও সীমান্তে মাঝেমধ্যেই উত্তেজনা ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত ভারত। স্বৈরাচার হাসিনা পালানোর পর থেকেই বাংলাদেশের বিভিন্ন সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এসবের পরই হঠাৎ করে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বাংলাদেশে চীনের তৈরি সামরিক অস্ত্র বিক্রির আগ্রহ প্রকাশ করেছে। যা নিয়ে চলছে রীতিমতো তোলপাড় অবস্থা।
উল্লেখ্য, চীন বাংলাদেশকে সামরিক অস্ত্র সরবরাহে আগ্রহী হওয়ার পেছনে একাধিক কৌশলগত ও অর্থনৈতিক কারণ রয়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। চীন মূলত এমন দেশগুলোকে অস্ত্র সরবরাহ করতে চায় যারা তুলনামূলক সস্তা এবং কার্যকর অস্ত্র খুঁজছে। সেক্ষেত্রে চীন বাংলাদেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার মাধ্যমে একটি নির্ভরশীল কৌশলগত অংশীদার তৈরি করতে চায়। শুধু চীনই নয় ইউরোপের বিভিন্ন দেশ এবং তুরস্কও এখন বাংলাদেশে সমরাস্ত্র সরবরাহ করতে আগ্রহী। অপরদিকে পাকিস্তানের সাথেও বাংলাদেশের সম্পর্ক ভালো হচ্ছে। পাকিস্তানের জাহাজ বাংলাদেশে এসেছে কয়েক দফা তাও আবার বিভিন্ন পণ্য নিয়ে। এসবে এখন জ¦লছে ভারত। চীন ও পাকিস্তান, ভারতের ঘোড় শত্রু। বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক ভালো হওয়া নিয়ে বেশ উদ্বিগ্ন এখন তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)