পর্যাপ্ত বৃষ্টির অভাব, চলতি বছর মরক্কোয় ভেড়া কুরবানী না করার আহ্বান
, ২৯ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২ আশির, ১৩৯২ শামসী সন , ১ মার্চ, ২০২৫ খ্রি:, ১৫ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আসন্ন ঈদুল আযহায় ভেড়া কুরবানী না করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে মরক্কোর শাসক ষষ্ঠ মোহাম্মেদ। খরার কারণে গৃহপালিত পশুর সংখ্যা কমে যাওয়ায় এই আহ্বান জানানো হয়েছে।
মরক্কোর বেশিরভাগ মুসলিম সাধারণত ভেড়া কুরবানী দেন। এছাড়া কেউ কেউ ছাগল, উট ও গরুও কুরবানী করে থাকেন।
সরকারি তথ্য অনুযায়ী, ২০১৬ সালে মরক্কোতে যে পরিমাণ ভেড়া ছিল, ২০২৫ সালে এসে সেই সংখ্যা ৩৮ শতাংশ কমেছে। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় খরা দেখা দিয়েছে, যা গৃহপালিত পশুর খাদ্য সংকট তৈরি করেছে।
রাজা ষষ্ঠ মোহাম্মদের পক্ষ থেকে দেশটির ধর্মমন্ত্রী আহমেদ তৌফিক এক বিবৃতিতে বলেছে, “ধর্মীয় আচার পালনে আমরা বদ্ধপরিকর। তবে পানিবায়ু ও অর্থনৈতিক বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। পানিবায়ুর পরিবর্তন গৃহপালিত পশুর ওপর বড় প্রভাব ফেলেছে।”
বর্তমানে মরক্কোয় বৃষ্টির পরিমাণ গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন, যা পশুর খাদ্য সংকট সৃষ্টি করেছে। ফলে গোশত উৎপাদন কমেছে, দাম বেড়েছে এবং আমদানি বাড়ছে।
পশুর ঘাটতি মোকাবিলায় মরক্কো সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ১ লাখ ভেড়া আমদানির চুক্তি করেছে। একই সঙ্গে গোশতের দাম সহনীয় রাখতে আমদানিকৃত পশুর ওপর ভ্যাট ছাড় দেওয়া হয়েছে।
তবে ভেড়া কুরবানী না করার সরকারী আহ্বানে সেখানকার মুসলিমরা বেশ বিস্মিত হয়েছেন। জনগণ এই নির্দেশনা কতটা মানবেন, তা বোঝা যাবে ঈদুল আযহার সময়। সূত্র: দ্য নিউ আরব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)