বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ইউরোপীয় ইউনিয়ন -হুইটলি
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহু বছরের উল্লেখ করেছে ঢাকায় ইইউ প্রতিনিধিদলের প্রধান হুইটলি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করে এ কথা জানান।
ইইউ রাষ্ট্রদূত বলেছে, আমাদের বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইইউ-বাংলাদেশ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আমি প্রত্যাশা করছি।
বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ভবিষ্যৎ প্রসঙ্গে হুইটলি বলেছে, আমি মনে করি, নতুন অংশীদারত্ব সহযোগিতা চুক্তির (পিসিএ) ভিত্তিতে আগামী পাঁচ বছরে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আসবে। ২০০১ সাল থেকে বাংলাদেশের সঙ্গে আমাদের যে চুক্তি রয়েছে, সেটির চেয়ে এটির (পিসিএ) ধরন অনেকটা রাজনৈতিক। কারণ, আগের চুক্তি বেশিরভাগ ক্ষেত্রে উন্নয়ন সহযোগিতার। যা এখনো বর্তমান আছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।