বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র -হাস
মার্কিন রাষ্ট্রদূত হাস বলেছে, আগামী দিনে বাণিজ্য, পানিবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে ওয়াশিংটন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ডা. হাছান মাহমুদের সাথে পিটার হাসের প্রথম বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেছে সে।
মার্কিন রাষ্ট্রদূত বলে, আগামী মাসগুলোতে আমাদের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিতে (বাংলাদেশের সাথে) ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ।
হাস বলে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কীভাবে ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে সে বিষয়ে নতুন মন্ত্রীর সঙ্গে সূচনা বৈঠক হয়েছে।
সে বলে, আমরা বাংলাদেশ-মার্কিন সম্পর্কের ভবিষ্যত ও কীভাবে আমরা পারস্পরিক গুরুত্বপূর্ণ বিষয়- যেমন ব্যবসার সুযোগ সম্প্রসারণ ও রোহিঙ্গাদের বিষয়ে একসঙ্গে কাজ করার ব্যাপারে কথা বলেছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।