বাংলাদেশের শিক্ষার মান ক্রমশই নিম্নমুখী। সার্টিফিকেট ও মুনাফা অর্জনের ক্ষেত্রতে পরিণত হচ্ছে শিক্ষা। কর্মমূখী ও বাস্তবিক শিক্ষার অভাবে দক্ষ মানবসম্পদ গড়ে উঠছে না বাংলাদেশে। সরকারের উচিত, এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।
কোনো দেশের শিক্ষার মান যদি নি¤œ হয় তাহলে তা শিক্ষার্থীদেরকে যোগ্যতার দিক থেকে বিকলাঙ্গ ও প্রতিবন্ধী করে রাখে। এতে করে যত রকম আয়োজন কিংবা উদ্যোগই গ্রহন করা হোক না কেন সেই শিক্ষা ব্যর্থ শিক্ষায় পর্যবসিত হয়।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের শিক্ষার মান ক্রমশ নি¤œমুখী। দেশের পাবলিক পরীক্ষাগুলোতে ফলাফল বিস্ফোরণ লক্ষ্য করা গেলেও গুণগত মান নিয়ে রয়েছে বড় ধরনের প্রশ্ন। অভিযোগ রয়েছে, যে শিক্ষকগণ বোর্ডের খাতা মূল্যায়ন করে তাঁদের প্রতি মৌখিক নির্দেশ থাকে পাশের হার বাড়ানোর জন্য যতটা সম্ভব ছাড় দিয়ে খাতা দেখতে হবে। গ্রেস নম্বর দিয়ে হলেও শিক্ষার্থীকে পাস করিয়ে দিতে হবে। এতে পাশ বাড়লেও দেশে যে শিক্ষার মানের চরম অবনমন ঘটছে তা আমাদের নীতি নির্ধারকগণ দেখছে না। পাঠ্যপুস্তকের শিক্ষা শিক্ষার্থীর তাত্তিক জ্ঞানকে বৃদ্ধি করছে; কিন্তু বাস্তব জীবনে তার প্রয়োগ ঘটাতে পারছে না। অর্থাৎ প্রায়োগিক জ্ঞান ও দক্ষতা অর্জনে সাফল্য আসছে না।
বর্তমানে দেশে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং উচ্চশিক্ষা প্রচলিত। তার সঙ্গে কারিগরি, প্রকৌশলী, ডাক্তারি, ভোকেশনাল ইত্যাদি কর্মমুখী শিক্ষার ব্যবস্থাও রয়েছে। তবে দেশে এখনো ব্যাপকভাবে কর্মমুখী শিক্ষার প্রসার ঘটেনি। প্রচলিত পন্থায় কলেজ, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েও লাখ লাখ যুবক বেকার হয়ে চাকরির সন্ধানে পথে পথে ঘুরছে। অথচ বিশ্বের উন্নত দেশগুলোর শিক্ষিত জনগোষ্ঠীর বেশির ভাগই কারিগরি, বৃত্তিমূলক ও পেশাভিত্তিক শিক্ষায় শিক্ষিত। এশিয়ায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, হংকং, সিঙ্গাপুর ইত্যাদি দ্রুত উন্নয়নশীল দেশে কর্মমুখী শিক্ষা যথেষ্ট গুরুত্ব পেয়েছে। এমনকি ভারতে যেখানে শিক্ষিত জনগোষ্ঠীর ৫% কর্মমুখী শিক্ষায় শিক্ষিত। যেখানে বাংলাদেশে তার পরিমাণ মাত্র ১ শতাংশেরও কম। অর্থাৎ দেশের শিক্ষাকে সার্টিফিকেট নির্ভর করে রাখা হচ্ছে।
বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল সর্বসাকুল্যে ছয়টি। বর্তমানে বাংলাদেশে প্রায় ত্রিশ লাখ শিক্ষার্থী দেশের কলেজ, বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে। দেশে গড়ে উঠেছে ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। আর আছে ৩৫টি সরকারি বিশ্ববিদ্যালয়। সরকারি বেসরকারি মিলিয়ে ৬ হাজারেরও বেশি কলেজ রয়েছে। এই কলেজগুলোতে আনুমানিক সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী পড়ালেখা করে। এত শিক্ষাপ্রতিষ্ঠান থাকার পরও এসবে শিক্ষার জন্য চাহিদা আর যোগান দুটির মধ্যে পার্থক্য বিশাল। যার ফলে এক শ্রেণির অসৎ ব্যবসায়ী এর সুযোগ নিয়ে উচ্চশিক্ষাকে ব্যবসা হিসেবে নিয়েছে এবং তাদের প্রধান কাজ হচ্ছে, জ্ঞান বিতরণের ব্যবস্থা করা নয়; বরং এসব শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করে অর্থ উপার্জন।
শ্রেণীকক্ষে মানসম্মত শিক্ষা এখন অতীত। শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানকালে শিক্ষার্থীদের কাছে বোধগম্য করে তোলার পরিবর্তে বিষয়ের কাঠিন্যকে বড় করে তুলে প্রাইভেট থেরাপি অত্যাবশ্যক করে তুলছে। ফলে শিক্ষার্থীরা কোচিং সেন্টারগুলোতে পড়তে বাধ্য হচ্ছে। পরিসংখ্যান বলছে, কোচিং সেন্টারওয়ালা শিক্ষকগণ বছরে ৩২ হাজার কোটি টাকার কোচিং বাণিজ্য করে থাকে। আর কোচিং সেন্টারগুলোতেও বাস্তবিক ও কারিগরি কোনো শিক্ষাই প্রদান করা হয় না। তাদের মূল উদ্দেশ্যই থাকে মুনাফা। ফলে শিক্ষা এক তরফা মুনাফা অর্জনের ক্ষেত্রতে পরিণত হয়েছে।
বাংলাদেশে মানসম্মত শিক্ষার আরো অন্যতম একটি কারণ অদক্ষ শিক্ষক। অনেক সময় শিক্ষক নিয়োগের সময় মেধাকে গুরুত্ব না দিয়ে দলীয় পরিচয়কে গুরুত্ব দেয়া অথবা কোনো শিক্ষকের সঙ্গে ভাল সম্পর্কই নিয়োগের একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে ওঠে। ফলে তদবির কিংবা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডনির্ভর শিক্ষক নিয়োগের কারণে শিক্ষার্র্থীদের টেকসই শিক্ষা প্রদানে গুরুত্বই দেয় না শিক্ষকরা। তাদের মূল আকর্ষণই থাকে গৎবাধা পেশাগত দায়িত্ব পালন এবং অর্থ উপার্জন। আবার অনেক সময় শিক্ষকরা প্রকৃত শিক্ষা আর ক্লাসে পাঠদানের মধ্যে তফাৎ বোঝে না। বিশ্ববিদ্যালয় পর্যায়েও একই অবস্থা। শিক্ষক হয়ত অনেক বিষয়ে জানে, কিন্তু তা শিক্ষার্থীদের বোঝাতে পারে না।
প্রসঙ্গত, সার্টিফিকেট এবং বাণিজ্যনির্ভর শিক্ষা ব্যবস্থার কারণে বাংলাদেশে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব না হওয়ায় বিদেশীরা এসে বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে। এছাড়া শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থানের মধ্যে লক্ষ্যগত অসঙ্গতিও রয়েছে। বাংলাদেশের চাকরির বাজারে যে ধরনের জনসম্পদ প্রয়োজন, শিক্ষার্থীদের সে আলোকে তৈরি করা প্রয়োজন। যদিও সেটি করা হচ্ছে না।
চাকরির বাজারে চাহিদা না থাকা সত্ত্বেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কিছু বিভাগে অধিক শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। আবার চাহিদা থাকলেও বিজ্ঞান, চিকিৎসা ও প্রকৌশলের মতো বিভাগে আসন বাড়ানো হচ্ছে না। আন্তর্জাতিক এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশের মোট শিক্ষার্থীর সবচেয়ে বেশি ৩০.৫% রয়েছে কলা ও মানবিকে। অথচ চাকরির বাজারে এর চাহিদা মাত্র ১৩.৭%। অর্থাৎ এ শাখায় প্রয়োজনের তুলনায় দ্বিগুণেরও বেশি শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে। অন্যদিকে বিজ্ঞানশিক্ষায় ২৩.৯% শিক্ষার্থীর চাহিদা থাকলেও এতে অধ্যয়নরত মাত্র ৮%। ফলে বিজ্ঞান শিক্ষায় এখনো ঘাটতি রয়েছে ১৫.৯% শিক্ষার্থীর। অথচ চীন, জাপান ও জার্মানির মতো দেশ তাদের শিক্ষা ব্যবস্থায় কারিগরি ও কলকারখানাকেন্দ্রিক শিক্ষিত জনবল তৈরি করেছে।
আমরা মনে করি, দক্ষ মানবসম্পদ তৈরীতে দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করা এবং শিক্ষাকে কর্মমুখী করার কোনো বিকল্প নেই। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চাকরির বাজারকে অর্থাৎ কোন ধরণের প্রতিষ্ঠানে কতজন লোক লাগতে পারে- এ তথ্য-উপাত্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা নীতিমালা গ্রহণ করা উচিত। আর কর্মসংস্থান উপযোগী শিক্ষা ছাড়াও দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার রয়েছে। অন্যথায় কথিত শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে। যা দেশ ও জাতির জন্য সম্পদ না হয়ে বোঝাস্বরূপ হয়ে উঠছে। যত দ্রুত এর থেকে পরিত্রাণ পাওয়া যায় দেশ ও জাতির জন্য ততই তা ভালো। আমরা সরকারের সঠিক বোধোদয় কামনা করি।
-মুহম্মদ ওয়ালীউর রহমান।
আরও পড়ুন
সব ›
ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না। গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব)
বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে
বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্…
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয।
মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়…
বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে
প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু…
সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব)
বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা…
সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব)
সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক…
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন
সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা …
মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে।
আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে…
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে-
গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরা…
সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ
ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যা…
বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে।
গত পরশু ২৪ অক্টোবর (শনিবার) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ৮১তম জাতিসংঘ দিবস। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এ…
কোনো সমালোচনা আলোচনা অথবা আন্দোলনের প্রশয় না দিয়ে সরকারের উচিৎ জিয়ার নীতি অনুসরণ করে পাহাড়ে কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি তৈরী করা।
রাঙামাটির সাজেকের বাজার এলাকায় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের বিরুদ্ধে…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।