চিকেন নেক নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি:
বাংলাদেশের বিতর্কিত মানচিত্র প্রকাশ
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৯ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৮ মে, ২০২৫ খ্রি:, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
চিকেন নেক নিয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি দিলো আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত। সে বলেছে, চিকেন নেক করিডোর নিয়ে যারা হুমকি দেয়, তাদের জানা উচিত- বাংলাদেশেরও দুটি সরু এলাকা আছে। তা আরও অধিক পরিমাণে ঝুঁকিপূর্ণ। এর সঙ্গে সে বাংলাদেশের একটি মানচিত্র প্রকাশ করেছে।
তাতে পুরো রংপুর বিভাগকে আলাদা করে দেখানো হয়েছে। একই সঙ্গে ২৮ কিলোমিটার চট্টগ্রাম করিডোরকেও আলাদা করে চিহ্নিত করেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। শিরোনামে বলা হয় ‘আসামস হিমান্ত শর্মা শেয়ারস বাংলাদেশজ ম্যাপ উইথ ‘টু চিকেন নেকস’। অর্থাৎ বাংলাদেশের ‘দুটি চিকেন নেক’ যুক্ত মানচিত্র শেয়ার করেছে আসামের হিমান্ত।
রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস কয়েক সপ্তাহ আগে ভারতের ‘চিকেন নেক’ নিয়ে বক্তব্য দেন। ভারতের চিকেন নেক করিডোর নিয়ে যারা স্বভাবসিদ্ধভাবে হুমকি দেয় তাদেরকে আক্রমণ করে বক্তব্য দিয়েছে হিমান্ত।
সে বলেছে- তাদের জেনে রাখা উচিত বাংলাদেশেরও দু’টি সংকীর্ণ সরু ভূমি আছে। এটা আরও বেশি ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের প্রথম ‘চিকেন নেক’ হলো ৮০ কিলোমিটার দীর্ঘ ‘নর্থ বাংলাদেশ করিডোর’। এটা দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণ-পশ্চিম গারো পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল।
নিজের এক্স অ্যাকাউন্টে তার দাবি করা এই করিডোরের একটি বিস্তারিত মানচিত্রও প্রকাশ করেছে। ভারতের করিডোরের বিষয়ে ইঙ্গিত দিয়ে সে লিখেছে, ‘এখানে কোনো রকম বিঘœ পুরো রংপুর বিভাগকে বাংলাদেশের বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারে’।
সে আরও বলেছে, দ্বিতীয় করিডোর হলো ২৮ কিলোমিটার দীর্ঘ ‘চট্টগ্রাম করিডোর’। এটি দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। চট্টগ্রাম ও ঢাকার দিকে ইঙ্গিত করে সে বলেছে ‘ভারতের চিকেন নেকের চেয়ে এই করিডোর আকারে ছোট। এটা বাংলাদেশের অর্থনীতির রাজধানী ও রাজনৈতিক রাজধানীর একমাত্র যোগসূত্র’।
ভারতের শিলিগুড়ি করিডোরের মতোই আমাদের প্রতিবেশী এ দেশটিও তাদের দু’টি সরু করিডোর দিয়ে ঘেরা। আমি কেবল ভৌগলিক তথ্য উপস্থাপন করছি, যা কেউ ভুলে যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)