বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অনাকাঙ্খিত হস্তক্ষেপ বন্ধের দাবি
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অনাকাঙ্খিত হস্তক্ষেপ বন্ধ করাসহ ১৬ দফা দাবি জানিয়েছে ‘জুলাই ৩৬’ ফোরাম।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘জুলাই ৩৬’ ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ফোরামের আহ¦ায়ক নাজির শাহিন বলেন, উপমহাদেশের দীর্ঘদিনের ভূ- রাজনৈতিক প্রেক্ষাপটে সার্কভূক্ত দেশগুলোর মধ্যে চলমান বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা ও আস্থাহীনতা দূর করে শক্তিশালী আঞ্চলিক ফোরাম হিসেবে সার্ককে একটি সৌহার্দ্যপূর্ণ ও যৌক্তিক পারস্পারিক সম্পর্কের ভিত্তিতে গড়ে তুলতে হবে।
এসময় সংগঠনের পক্ষ থেকে ১৬ দফা দাবি তুলে ধরা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।