৫ টাকা ভাড়া নিয়ে ৪ গ্রামের লোকের সংঘর্ষ, আহত শতাধিক
, ০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৯ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ৫ টাকা টমটম অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ঢাকা-সিলেট মহাসড়কের মৌছাক এলাকায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের বাড়িঘর, দোকানপাঠে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলার সাতপাড়িয়া গ্রামের এক যুবকের সঙ্গে পাশের কবিরপুর গ্রামের এক ব্যক্তির টমটম অটোরিকশার ৫ টাকা ভাড়া দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে বাকবিত-া হয়। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে গ্রামবাসি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কবিরপুর গ্রামের পক্ষে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায় ভেড়াখাল গ্রাম ও সাতপাড়িয়া গ্রামের পক্ষে অবস্থান নেয় বহরুয়া গ্রাম। সংঘর্ষে পুলিশসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়।
ঢাকা-সিলেট মহাসড়কের উপর সংঘর্ষ চলায় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটক পড়ে। যাত্রীরা দুর্ভোগে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা সংঘর্ষ চলায় দীর্ঘ হতে থাকে যানবাহনের সারি। পরে বাহুবল থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যসহ অনেকে আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টির বদলে তাপপ্রবাহের শঙ্কা, জনদুর্ভোগের আভাস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেট দুনিয়ায় ডিজিটাল ডাকাতি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপকারভোগীর তালিকায় বিএনপি নেতাসহ সচ্ছলরাও!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জিনের বাদশা’ সেজে কল, হাতিয়ে নেয় ২১ লাখ টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার -অর্থমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না -মন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বসতো -আলী ইমাম মজুমদার
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ হেফাজতে আসামির বক্তব্য প্রচারে আদালতের কড়া নিষেধাজ্ঞা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি -শিক্ষামন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে আসছে বড় কর সুবিধা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্ল্যাটফর্মে রয়ে গেল শিশু, মায়ের কোলে ফেরালেন আনসার সদস্যরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)