বাংলাদেশি পর্যটকদের অভাবে শিলিগুড়িতে সংকট, থমকে গেছে অর্থনীতি
আল ইহসান ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের অভাবে অর্থনৈতিক সংকট চরমে পৌঁছেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছে, বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি হ্রাস পাওয়ায় হোটেল শিল্প, পরিবহন এবং পর্যটন কার্যক্রমে ব্যাপক ধস নেমেছে। এই পরিস্থিতি চলতে থাকলে শিগগিরই অনেক বাসিন্দা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে জানায়, বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব শিলিগুড়ির অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে।
একাধিক হোটেল ব্যবসায়ী জানিয়েছে, বাংলাদেশি পর্যটকরা শিলিগুড়ি হয়ে দার্জিলিং ও কালিম্পংয়ে যেতেন। কিন্তু সাম্প্রতিক সময়ে অনেক বুকিং বাতিল হয়েছে। পরিবহন খাতও মারাত্মক ক্ষতির সম্মুখীন। শিলিগুড়ি-ঢাকা বাস সার্ভিসের অপারেটর শিবপ্রসাদ জানায়, “আগে ঢাকা থেকে বাসগুলো পর্যটকে পূর্ণ থাকত, এখন কোনও যাত্রী নেই।”
সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা বলেছে, “বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতি সরাসরি আমাদের হোটেল, পরিবহন ও ব্যবসায় প্রভাব ফেলেছে। পরিস্থিতি যদি এমনই থাকে, অনেকের জীবিকা হুমকির মুখে পড়বে।”
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।