যুক্তরাজ্য-কানাডা থেকে আনা বিপুল মাদকসহ আটক ৭
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক ডাকযোগে খাদ্য সামগ্রী পাঠানোর আড়ালে ভয়ঙ্কর সব মাদক পাচারের কাজে দীর্ঘদিন ধরে জড়িত সাত মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ডিএনসি ঢাকা মেট্রো উত্তর কার্যালয় রাজধানীর গুলশান, ভাটারা ও মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে কানাডা থেকে আমদানিকৃত বিভিন্ন ধরণের উদ্ধার করা হয় বলে জানান ডিএনসি ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ।
তিনি বলেন, বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে রাজধানীতে কয়েকদিন ধরেই মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে ডিএনসি। এরই অংশ হিসেবে ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয় সার্কেলের সদস্যের সমন্বয়ে একাধিক চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে গুলশান, ভাটারা ও মগবাজার থেকে বিপুল পরিমাণ ক্যানাবিনলযুক্ত কুশ, এক্সটাসি, ট্রেট্রাহাইড্রোকানাবিনল, সিসা ও ইয়াবা উদ্ধারসহ সাতজনকে আটক করে।
তিনি জানান, চক্রটি আন্তর্জাতিক ডাকযোগে খাদ্য সামগ্রীর আড়ালে ভয়ঙ্কর সব মাদক পাচারের কাজে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।