বাংলাদেশকে ৫০০ কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ দেবে নাইকো
, ১১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ তাসি, ১৩৯৩ শামসী সন , ৩১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সুনামগঞ্জের ছাতকে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের মামলায় বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত। ২০০৫ সালে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কানাডিয়ান কোম্পানি নাইকো রিসোর্সকে চার কোটি ২০ লাখ মার্কিন ডলার (৪২ মিলিয়ন) জরিমানা করা হয়েছে। টাকার অংকে তা ৫০০ কোটি টাকারও বেশি।
সম্প্রতি বিশ্বব্যাংকের আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্র ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ইকসিড) এই সালিশি রায় দিয়েছে।
গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান রেজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টেংরাটিলা গ্যাসক্ষেত্রের বিস্ফোরণ সংক্রান্ত নাইকো মামলায় আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল বাংলাদেশের পক্ষে অ্যাওয়ার্ড (সালিশি রায়) দিয়েছেন। রায়ে কোম্পানিটিকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের আইনজীবী রায়ের সিনোপসিস (সার-সংক্ষেপ) পাঠিয়েছেন। রায়ের পূর্ণাঙ্গ কপি এখনও পাইনি। পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর আইনজীবীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
টেংরাটিলা গ্যাসক্ষেত্র দুর্ঘটনা বাংলাদেশের জ্বালানি খাতের ইতিহাসে অন্যতম ভয়াবহ শিল্প বিপর্যয়ের উদহারণ। ২০০৫ সালে সুনামগঞ্জের ছাতক উপজেলার টেংরাটিলা গ্যাসক্ষেত্রে দুই দফায় বিস্ফোরণ ও অগ্নিকা- ঘটে। গ্যাস উত্তোলনের সময় কূপে চাপ নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এতে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস পুড়ে নষ্ট হয় এবং গ্যাসক্ষেত্রের বড় অংশ ধ্বংস হয়ে যায়। পাশাপাশি আশপাশের গ্রাম, ফসলি জমি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বহু মানুষ বাস্তুচ্যুত হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)