বন্দর বিদেশীদের হাতে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ :
ব্যবস্থা নিচ্ছে বন্দর, তীব্র আন্দোলনের হুঁশিয়ারি বিক্ষোভকারীদের
, ১১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ তাসি, ১৩৯৩ শামসী সন , ৩১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাত-ইসরাইলভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে যেসব কর্মচারী প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ওমর ফারুকের এক অফিস আদেশে সব বিভাগীয় প্রধানদের ব্যবস্থা নেওয়ার জন্য এই নির্দেশনা দেওয়া হয়।
বন্দর ভবনে শ্রমিক-কর্মচারীরা এনসিটি ইজারার সরকারি প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মিছিলটি বন্দর ভবন চত্বরে ঘুরে এক পর্যায়ে প্রশাসনিক ভবনের ভেতরে প্রবেশ করে। বন্দর চেয়ারম্যানের কক্ষের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। একই দিন নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি-সম্পর্কিত চলমান প্রক্রিয়া নিয়ে করা রিট খারিজ করে রায় দেয় হাইকোর্ট।
বন্দর কর্তৃপক্ষের অফিস আদেশে বলা হয়, ২৯ জানুয়ারি সকাল প্রায় ১১টা ৩০ মিনিটে অফিস চলাকালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কতিপয় কর্মচারী বন্দর ভবন এলাকায় মিছিলে অংশগ্রহণ করেন, যা দাপ্তরিক শৃঙ্খলার পরিপন্থী। বন্দরে কর্মরত থেকে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করা বন্দর কর্মচারী প্রবিধানমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
বন্দরের এই নির্দেশনার কথা জানানো হলে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী হুমায়ুন কবির গতকাল জুমুয়াবার সন্ধ্যায় বলেন, আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছি। আদালতের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। রায় নিয়ে কেউ কোনো বিরূপ মন্তব্য করেনি। এ ধরনের কোনো প্রমাণ নেই। এখন বন্দর কর্তৃপক্ষ বা সরকার যদি নিয়মতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে বাধা দেয়, তাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। বন্দর অচল করে দেওয়ার মতো কর্মসূচি দেওয়া হবে।
২০০৭ সালে নির্মিত হওয়া এই টার্মিনাল নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজনে বন্দর কর্তৃপক্ষ ধাপে ধাপে মোট ২ হাজার ৭১২ কোটি টাকা বিনিয়োগ করেছে। গত বছরের ৭ জুলাই থেকে টার্মিনালটি পরিচালনা করছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড। প্রায় এক কিলোমিটার লম্বা এই টার্মিনালে একসঙ্গে চারটি সমুদ্রগামী কনটেইনার জাহাজ থেকে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে আমদানি-রপ্তানি কনটেইনার ওঠানো-নামানো করা হয়।
টার্মিনালটি নির্বাচনের আগে সংযুক্ত আরব আমিরাত-ইসরাইলের ডিপি ওয়ার্ল্ডের কাছে ১৫ বছর মেয়াদে পরিচালনার জন্য কনসেশন চুক্তির প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। এখন শেষ মুহূর্তে দর-কষাকষির প্রক্রিয়া চলছে। দর-কষাকষি চূড়ান্ত হলেই আগামী সপ্তাহে চুক্তি হওয়ার কথা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












