টেকনাফের পাহাড়ে সশস্ত্র দুই গ্রুপের গোলাগুলি
কক্সবাজার সংবাদদাতা:
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাহারছড়া ইউনিয়নের পূর্ব জুম্মাপাড়া পাহাড়ি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার রাতেও একই এলাকায় প্রায় ২০ থেকে ৩০ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। জুম্মাপাড়া পাহাড়ি এলাকায় সক্রিয় অপহরণকারী ও মানবপাচার চক্রের দুই সশস্ত্র গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই এ ধরনের গোলাগুলির ঘটনা ঘটে আসছে। এসব ঘটনা নতুন না হলেও প্রতিবারই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য ইলিয়াস বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় জুম্মাপাড়া এলাকার পূর্ব পাহাড়ে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এর আগের দিন সন্ধ্যাতেও একই এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।