বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাতে সংস্কার জোরদারের পরামর্শ আইএমএফের
, ২৫ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজস্ব নীতি সংস্কারবাংলাদেশকে সংস্কারের মূল ক্ষেত্রগুলোতে আরও মনোযোগী হতে হবে, বিশেষ করে রাজস্ব ও আর্থিক খাতে,এমন পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণা।
গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফের বার্ষিক সম্মেলনের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সে এ মন্তব্য করে।
কৃষ্ণা বলেছে, বাংলাদেশকে সংস্কারের মূল ক্ষেত্রগুলোতে কাজ চালিয়ে যেতে হবেÍবিশেষ করে রাজস্ব খাতে, যেখানে আয় বৃদ্ধি সংস্কার প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো আর্থিক খাত। এই দুটি দিকেই আমরা আসন্ন পর্যালোচনায় বিশেষভাবে নজর দিচ্ছি।
আইএমএফ কর্মকর্তা জানায়, সংস্থাটি বাংলাদেশের চলতি অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪.৯ শতাংশে নামিয়ে আনার পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে।
প্রথমত, নীতিগত মিশ্রণ কিছুটা কঠোর হয়েছে, দ্বিতীয়ত, শুল্কনীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা বড় ভূমিকা রেখেছে।
সে আরও বলেছে, শুল্কসংক্রান্ত অনিশ্চয়তার বাইরেও বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে প্রভাবিত করছে আরও দুটি বিষয়- প্রথমটি আসন্ন জাতীয় নির্বাচন, যা বিনিয়োগ ও বাজারে প্রভাব ফেলছে; দ্বিতীয়টি আর্থিক খাতের দুর্বলতা, যা ঋণপ্রবাহসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকা-কে বাধাগ্রস্ত করছে।
‘মূল্যস্ফীতির ক্ষেত্রে আমরা মনে করছি ২০২৫-২৬ অর্থবছরের শেষে এটি ৮.৫ শতাংশে পৌঁছাবে, যা মূলত এ বছরের শুরুতে সরবরাহপক্ষীয় ধাক্কার ফলাফল’, বলেছে নে।
ঋণ নিয়ে এক প্রশ্নের জবাবে কৃষ্ণা বলেছে, খুব শিগগির আইএমএফের একটি দল বাংলাদেশ সফরে যাবে, কর্মসূচির পরবর্তী পর্যালোচনা পরিচালনার জন্য। আমি বলতে চাই, বাংলাদেশকে অবশ্যই সংস্কারের প্রধান ক্ষেত্রগুলোতে কাজ চালিয়ে যেতে হবে- বিশেষ করে রাজস্ব খাতে, যেখানে আয় বৃদ্ধি সংস্কার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো আর্থিক খাত। এ দুটি দিকই আসন্ন পর্যালোচনার মূল ফোকাস হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উদ্বেগ বাড়াচ্ছে জবি শিক্ষার্থীদের আত্মহত্যা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় মশার বিপৎসংকেত, মার্চে আরও বাড়বে উপদ্রব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ইরান’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)