কুমিল্লার ভান্তির চরে সাদা মুলা চাষে সফলতা, খুশি কৃষক
, ২৫ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
কুমিল্লা সংবাদদাতা:
জেলার গোমতী নদীর বুড়িচং উপজেলার ভান্তির চরের সকালটা অন্যান্য দিনের মতোই ব্যস্ত। তবে এখন চোখে পড়ছে সাদা মুলার স্তূপ- কেউ জমি থেকে তুলছে, কেউ গোছাচ্ছে, কেউ আঁটি বেঁধে বাজারে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। চরের প্রতিটি ধাপ যেন শীতের আগাম আনন্দকে বয়ে আনছে।
ভান্তি গ্রামের কৃষক আব্দুল ওহাব, ফারুক হোসেন, তারা দীর্ঘদিন ধরে চরের মাটিকে সাদা সবজির সঙ্গে পরিচিত করেছেন। তিনি বলেন, বর্ষার শেষে শরৎকাল শুরুতেই বীজ বুনেছি। শীত এখনও দেরি আছে তবুও মুলা তুলতে শুরু করেছি। পাইকাররা খেত থেকে কিনে নিচ্ছে। প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। মৌসুমে এর চেয়ে বেশি দাম পাওয়া যায় না। তবে এতে কৃষকরা খুশি।
চরের পথ ধরে হাঁটতে হাঁটতে মনির হোসেনের খেত দেখা যায়। মাঠে দাঁড়িয়ে তিনি বললেন, বেশিরভাগ কৃষকই পুরো জমির ফলন পাইকারদের কাছে বিক্রি করছেন। আমি নিজে ২৪ শতাংশ জমির মুলা ৫৮ হাজার টাকায় বিক্রি করেছি। সব খরচ বাদ দিয়ে প্রায় ২০ হাজার টাকার মতো লাভ হয়েছে। আমাদের চরের মুলা কুমিল্লার নিমসার বাজার হয়ে ঢাকাসহ দেশের নানা প্রান্তে যাচ্ছে।
আলমগীর হোসেন ও জাকির হোসেন পাইকারি ব্যবসায়ী, তারা বললেন, আমরা পুরো জমির মুলাখেত চুক্তি কিনেছি। ভান্তির চরে ৪৪ শতাংশ জমির মুলা দেড় লাখ টাকায় কিনছি। দিনাজপুর ও রংপুর থেকে শ্রমিক এনেছি মুলা তুলতে। প্রতিদিন তাদের পারিশ্রমিক এক হাজার টাকা। সব খরচ বাদ দিয়ে মোট লাভ এখনো বলা সম্ভব নয়। বৃষ্টির কারণে কিছু ক্ষতি হলেও বাজারের দাম ভালো।
কৃষক মনির হোসেনের বলেন, চুক্তি থাকলে কিছুটা নিরাপত্তা থাকে, কিন্তু শ্রমিক ও পরিবহন খরচ, বৃষ্টির প্রভাব সব মিলিয়ে লাভের হিসাব এখনো স্পষ্ট নয়। তবে বাজারের দাম ভালো থাকায় আশা করছি মোট মিলিয়ে লাভবান হব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)