বর্ষাকালে কাপড় শুকাবেন যেভাবে
, ২১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৯ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৫ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
১. কাপড় ধোয়ার পর ওয়াশরুমের স্ট্যান্ডে ভেজা কাপড়গুলো কিছুক্ষণ ঝুলিয়ে রাখুন। এতে কাপড়ে থাকা অতিরিক্ত পানি ঝড়ে যাবে। তাহলে শুকানোও সহজ হবে।
২. সম্ভব হলে ভেজা কাপড় তোয়ালেতে মুড়িয়ে কিছুক্ষণের জন্য হাতের সাহায্যে চাপ দিয়ে রাখুন। এ পদ্ধতি কাপড়ের বাড়তি পানি তোয়ালে শোষণ করে নেবে।
৩. বৃষ্টির কারণে উঠানে বা ছাদে কাপড় শুকানোর সুযোগ থাকে না। তখন ঘরের মধ্যেই কাপড় নেড়ে দিতে হয়। সে জন্য এমন রুম বেছে নিতে হবে যে রুমে পরিবারের সদস্যদের যাতায়াত কম।
৪. ঘরে কাপড় শুকাতে প্রথমেই দড়ি টাঙিয়ে নিন। দড়িতে কাপড় ছড়িয়ে না দিয়ে হ্যাঙ্গার ব্যবহার করতে হবে। দড়িতে কাপড় ছড়িয়ে দিলে কাপড়গুলোর একপাশ অন্য পাশের সঙ্গে লেগে থাকে। এতে কাপড়ের ভেতরে বাতাস চলাচল হয় কম। ফলে কাপড় শুকাতে অনেক দেরি হয়। হ্যাঙ্গারে দিলে কাপড় দ্রুত শুকায়। বাজারে কাপড় শুকনোর স্ট্যান্ড পাওয়া যায়, সেগুলিও কিনে নিতে পারেন।
৫.ঘরে কাপড় টাঙানো শেষ হলে ফ্যান চালিয়ে দিতে হবে। বাতাসের দ্রুত প্রবাহে কাপড় দ্রুত শুকাবে।
৬. ঘরে অতিরিক্ত আর্দ্রতা থাকলে একটি বাটিতে কিছুটা লবণ নিয়ে ঘরের এক কোণায় রেখে দিতে হবে। এতে ঘরের আর্দ্রতা লবণ শুষে নেবে এবং কাপড় সহজেই শুকিয়ে যাবে।
৭. জরুরি প্রয়োজনে ভেজা কাপড় আয়রন দিয়ে শুকিয়ে নেওয়া যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, কাপড়টা যেন খুব ভেজা না হয়। কিছুটা শুকিয়ে গেলে তারপর হালকা ভেজা কাপড়ের ক্ষেত্রে আয়রন ব্যবহার চলতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












