বরখাস্ত ১৩৯ শ্রমিককে চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ
, ২৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৩ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকার পিএন কম্পোজিট পোশাক কারখানা থেকে বরখাস্ত করা ১৩৯ জন শ্রমিককে চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমবাগ এলাকার কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
কারখানা সূত্রে জানা যায়, গত ৭ ও ৮ ডিসেম্বর শ্রমিকরা কিছু দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর ৯ ডিসেম্বর থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শ্রম আইন অনুযায়ী, ১৩৯ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করে কারখানা কর্তৃপক্ষ। শ্রমিক অসন্তোষের কারণে টানা সাত দিন বন্ধ থাকার পর ১৫ ডিসেম্বর পিএন কম্পোজিটের কারখানা খুলে দেওয়া হয়। সোমবার সকাল থেকে কাজে ফেরেন শ্রমিকরা।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, কিছু দাবিদাওয়া নিয়ে কারখানায় কর্মবিরতি পালন এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গত ১১ ডিসেম্বর ১৩৯ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়। পরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের পক্ষ থেকে ত্রিপক্ষীয় আলোচনা সভায় বরখাস্ত শ্রমিকদের শ্রম আইনের ২৬ ধারা মোতাবেক সব পাওনা পরিশোধের নোটিশ দেওয়া হয়। বরখাস্ত শ্রমিকদের নোটিশ পে বাবদ ৩০ দিনের মূল বেতন (বেসিক), সার্ভিস বেনিফিট এবং এক মাসের বেসিকসহ অন্যান্য ভাতা দেওয়ার সিদ্ধান্ত জানায় মালিকপক্ষ। কিন্তু তা পরিশোধ না করায় গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিক্ষোভ করেন তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার -মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসা ও কারিগরিতেও বিএনসিসি চালুর উদ্যোগ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক বছর পরও শোকে স্তব্ধ দুই পরিবার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড!
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই -পার্থ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)