আগামী সপ্তাহ থেকে সারাদেশে তাপমাত্রা কমতে পারে
আল ইহসান ডেস্ক:
আগামী সপ্তাহ থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া পুরো সপ্তাহজুড়ে সারাদেশে ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে।
গতকার দেশের সর্বেচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুঁলিয়ায় ৯.৭ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। অন্যদিকে, অস্থয়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসগরে অবস্থান করছে।
আগামী ৩ দিন সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে। রোববার দিনের তাপমাত্রা কমবে,অন্যদিকে প্রায় অপরিবর্তিত রাতের তাপমাত্রা।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সপ্তাহজুড়ে অস্থায়ীভাবে আংশিকভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।