অনিয়মের জোয়াল টানতে ৩০০০ কোটি টাকার নতুন প্রকল্প!
নিজস্ব সংবাদদাতা:
অনিয়ম আর দুর্নীতির কারণে তেমন কোনো অগ্রগতিই ঘটেনি ডিজিটাল সরকার ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে আইসিটি বিভাগের গৃহীত আড়াই হাজার কোটি টাকার ইডিজিই প্রকল্পে। কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণের নামে অর্থ আত্মসাতেই সীমাবদ্ধ ছিল এর কাজ। এতে এমন অনেক কাজ যুক্ত করা হয়েছিল, যেগুলোর কোনো প্রয়োজন ছিল না। একপর্যায়ে বিশ্বব্যাংকও বিষয়টি বিবেচনায় নিয়ে এ প্রকল্পের জন্য প্রতিশ্রুত ঋণের মোট পরিমাণ থেকে ১৮০ মিলিয়ন বা ১৮ কোটি ডলার অর্থ কমিয়ে দেয়। সবশেষে সরকারও প্রকল্প বন্ধ করে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়। কিন্তু তার পরও একই উদ্দেশ্যে তিন হাজার কোটিরও বেশি টাকার নতুন একটি প্রকল্প প্রস্তাব করেছে আইসিটি বিভাগ।
প্রস্তাবিত এ প্রকল্পের নাম ‘ডিজিটাল সার্ভিস ট্রান্সফরমেশন ফর অ্যাকসেস অ্যান্ড রেজিলিয়েন্স’ (ডি-স্টার)। ইআরডির এক কর্মকর্তা জানান, গত ২০২৩ সালে ‘টাইগার’ নামে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছিল; সেটিই ডি-স্টার নামে পুনরায় প্রস্তাব করা হয়েছে। ‘এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই)’ প্রকল্পের ধারাবাহিকতায় এটিতেও অপ্রয়োজনীয় খাত ও ব্যয়ের প্রস্তাব এবং অনিয়মের সুযোগ রয়েছে বলে অভিমত দিয়েছে পরিকল্পনা কমিশন। এজন্য কমিশন এ প্রস্তাব বাতিল করে পুনরায় প্রস্তাবনা দিতে বলেছে। সম্প্রতি অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় এসব বিষয়ে আলোচনা হয়েছে।
ইডিজিই প্রকল্পের ধারাবাহিকতায় ডি-স্টার প্রকল্পটিতেও অপ্রয়োজনীয় নানা ব্যয়ের খাত রাখা হয়েছে। যেগুলো নিয়ে আপত্তি জানানো হয়েছে পিইসি সভায়। সেখানে বলা হয়েছে, ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ের ৯টি খাতের কোনো দরকার নেই। এগুলো হলোÑ অ-কর্মচারীদের ভাতা, মহার্ঘ ভাতা, টিফিন ভাতা, ওভারটাইম প্রভৃতি। এগুলো বাদ দিতে বলা হয়েছে। পাশাপাশি ১১টি খাতে ৬৪ কোটি ৮৭ লাখ টাকার বরাদ্দ কমানোর সুপারিশ করা হয়েছে। বিশেষভাবে বিটিআরসির স্থানীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণের জন্য ট্রেনিং ম্যানেজমেন্ট ফার্ম খাতে ৬০ কোটি ৯১ লাখ টাকার বরাদ্দ কমিয়ে ১০ কোটি টাকায় আনার প্রস্তাব করা হয়েছে এবং এ খাতের যৌক্তিকতা ও বিস্তারিত ব্যয়বিবরণী চাওয়া হয়েছে।
পর্যালোচনা কমিটির প্রধান মাহবুবুর রহমান বলেন, ‘প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের প্রতিশ্রুত ভাতা না পাওয়া নিয়ে আমরা অভিযোগ পেয়েছি। আমরা প্রশিক্ষণের পরিধি কমানোর সুপারিশ করেছি।’ তিনি বলেন, ইডিজিই প্রকল্পের অপ্রয়োজনীয় উপাদান বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি ল্যাব স্থাপন বাতিলের পরামর্শ দেওয়া হয়েছে। একাধিক প্রকল্পে আইটি পার্ক ও শিক্ষাপ্রতিষ্ঠানে বহু হাজার কোটি টাকা ব্যয় করে এমন সুবিধা ইতোমধ্যেই তৈরি করা হয়েছে, সঠিক ব্যবহার নিশ্চিত না করেই। তাহলে আবার কেন?
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।