মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
আর্থিক চাপে যুক্তরাষ্ট্র:

বরখাস্ত প্রায় ১০ হাজার কর্মী, গণ ছাঁটাইয়ের অপেক্ষায় হাজার হাজার মার্কিনী

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, রাত ১২:২০ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ১১:১৭
আল ইহসান ডেস্ক:
ট্রাম্প এবং তার উপদেষ্টা ইলন মাস্কের অধিকাংশ পদক্ষেপকে মাথা খারাপ হওয়ার সাথে তুলনা করছে কোন কোন মার্কিনী। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ও ইলন মাস্ক মার্কিন আমলাতন্ত্রকে নতুনভাবে সাজিয়ে তুলছে। কিন্তু এই পদক্ষেপ নেওয়ায় চাকরি হারাচ্ছে বহু মার্কিনী। এতে নিজেদের সিদ্ধান্তে নিজেরাই বেকায়দায় পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এখন পর্যন্ত ফেডারেল ভূমি ব্যবস্থাপনা, সামরিক ভেটেরানদের দেখাশোনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ৯ হাজার ৫০০ জনেরও বেশি কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তের তালিকায় মূলত সেসব কর্মী রয়েছে, যাদের চাকরির বয়স বড়জোর এক বছর হয়েছে।
রয়টার্স এবং অন্যান্য প্রধান মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই বরখাস্তের পাশাপাশি প্রায় ৭৫ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই সংখ্যা মার্কিন সরকারের ২৩ লাখ বেসামরিক কর্মীবাহিনীর প্রায় ৩ শতাংশ।
এছাড়া মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এবং জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রায় অর্ধেক প্রবেশনারি কর্মীকে জোরপূর্বক ছাঁটাই করা হচ্ছে, এই ছাঁটাইয়ের সঙ্গে পরিচিত সূত্র রয়টার্সকে জানিয়েছে।
পরিকল্পনার সঙ্গে পরিচিত ব্যক্তিরা জানিয়েছে, মার্কিন বন পরিষেবা প্রায় ৩ হাজার ৪০০ জন সাম্প্রতিক নিয়োগপ্রাপ্ত কর্মীকে ছাঁটাই করছে। অন্যদিকে জাতীয় উদ্যান পরিষেবা প্রায় ১ হাজার কর্মীকে ছাঁটাই করছে।
বিষয়টির সঙ্গে পরিচিত দুই ব্যক্তি জানিয়েছে, কর-সংগ্রহকারী অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা আগামী সপ্তাহে হাজার হাজার কর্মীকে ছাঁটাই করার প্রস্তুতি নিচ্ছে।
অন্যান্য ব্যয় হ্রাসও উদ্বেগের সৃষ্টি করেছে। কারণ এমন পদক্ষেপে গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।
অতি সাম্প্রতিককালে লস অ্যাঞ্জেলেস দাবানলে ধ্বংস হয়ে গেছে। এ ঘটনার এক মাস পরেও ফেডারেল সংস্থাও কর্মসূচির আওতায় ঋতুকালীন ফায়ার ফাইটার নিয়োগ বন্ধ করে দিয়েছে। এমনকি অগ্নিঝুঁকি কমানোর জন্য বন থেকে মৃত গাছ অপসারণের কাজও বন্ধ।
জ্বালানি বিভাগের এক হাজার ২০০ থেকে দুই হাজার কর্মীকে বরখাস্ত করা হয়েছিল, যাদের মধ্যে ৩২৫ জন ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে ছিলো। তবে এই বরখাস্তের আদেশ ‘আংশিক প্রত্যাহার’ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কর আদায়কারী সরকারি সংস্থা ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) জানিয়েছে, সামনের সপ্তাহেই এক হাজারের বেশি কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হবে।
গণ ছাঁটাইয়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেছে, ফেডারেল সরকার খুব বেশি চাপে আছে এবং প্রচুর অর্থ অপচয় ও জালিয়াতির জন্য নষ্ট হচ্ছে। সরকারের প্রায় ৩৬ ট্রিলিয়ন ডলার ঋণ রয়েছে এবং গত বছর ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ঘাটতি রয়েছে এবং সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে দ্বিদলীয় চুক্তি রয়েছে।
কিন্তু কংগ্রেসনাল ডেমোক্র্যাটরা বলছে, ট্রাম্প সংবিধান প্রদত্ত ফেডারেল ব্যয় সংক্রান্ত আইনসভার কর্তৃত্ব লঙ্ঘন করছে। তার হঠকারী সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে।
চাকরি থেকে কর্মীদের বরখাস্তের পাশাপাশি, ট্রাম্প ও মাস্ক কর্মীদের জন্য সিভিল সার্ভিস সুরক্ষা বন্ধ করার চেষ্টাও করছে। সূত্র: রয়টার্স।
................................................

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ২ দিন আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ২ দিন আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ২ দিন আগে ২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন… ২ দিন আগে গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন… ২ দিন আগে জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ… ২ দিন আগে বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ৪ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ৪ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ৪ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ৪ দিন আগে এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার ৪ দিন আগে জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ… ৪ দিন আগে