ইন্দোনেশিয়ায় সমকামিতার দায়ে প্রকাশ্যে বেত্রাঘাতের সাজা
, ২৭ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইন্দোনেশিয়ায় দুই ব্যক্তিকে প্রকাশ্যে বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। রক্ষণশীল আচেহ প্রদেশের একটি আদালত গত সোমবার সমকামিতার অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করে এ সাজা দেন। সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
বিশ্বের সর্বাধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির অন্য কোনো অঞ্চলে সমকামী যৌন সম্পর্ক অবৈধ না হলেও আচেহ প্রদেশে এটি অবৈধ।
কারণ সেখানে শরিয়া আইন প্রয়োগ করা হয়।
গত নভেম্বরে স্থানীয়রা আচেহর রাজধানী বান্দা আচেহর একটি ভাড়া করা কক্ষে অভিযান চালায় এবং স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে একসঙ্গে পাওয়া যায়। পরে যৌন সম্পর্কের অভিযোগে তাদের শরিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বান্দা আচেহ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর আলফিয়ান জানান, ‘বান্দা আচেহ শরিয়া আদালতের বিচারকদের একটি প্যানেল সেই যুগলের জন্য শাস্তি ঘোষণা করেছেন, যারা লিওয়াত (সমকামী যৌন সম্পর্ক) করেছেন।
এআইকে (প্রথম অভিযুক্ত) ৮৫ বার ও ডিএকে (দ্বিতীয় অভিযুক্ত) ৮০ বার বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে।’
আলফিয়ান জানান, প্রথম অভিযুক্তকে তুলনামূলক কঠোর সাজা দেওয়া হয়েছে। কারণ তিনিই কক্ষটি ভাড়া করেছিলেন এবং ‘কার্যক্রম শুরু করেছিলেন’। বেত্রাঘাতের এই শাস্তি পবিত্র রমাদ্বান শরীফ মাস শুরুর আগেও কার্যকর হতে পারে, আবার পরেও দেওয়া হতে পারে।
আচেহ প্রদেশে জুয়া খেলা, মদ্যপান, ব্যভিচারসহ বিভিন্ন অপরাধের জন্য প্রকাশ্যে বেত্রাঘাত একটি সাধারণ শাস্তি। মানবাধিকার গোষ্ঠীগুলো প্রকাশ্যে বেত্রাঘাতকে নিষ্ঠুর শাস্তি হিসেবে সমালোচনা করলেও আচেহর জনগণের মধ্যে এর জন্য দৃঢ় সমর্থন রয়েছে।
২০২১ সালে এক যুগলকে সমকামী যৌন সম্পর্কের অভিযোগে বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছিল। এ ছাড়া চলতি বছরের জানুয়ারিতে আচেহতে অনলাইনে জুয়া খেলার অভিযোগে চারজনকে বেত্রাঘাত করা হয়। সূত্র: এএফপি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)