বন বিভাগের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে -পরিবেশ ও বনমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, দেশজুড়ে ব্যাপক বনায়ন কার্যক্রমে বন অধিদপ্তরের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে অফিসসমুহ সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষে সারা বাংলাদেশের বন বিভাগের বিভিন্ন অফিস ভবন, বাসগৃহসমূহ ব্যবহার অনুপযোগী হওয়ায় বন অধিদপ্তরকে বন বিভাগের অফিস এবং বাসগৃহসহ বিভিন্ন স্থাপনা যথাযথভাবে নির্মাণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। একটি সম্ভব্যতা যাচাইয়ের প্রেক্ষিতে উক্ত কাজসমূহ বাস্তবায়নের জন্য প্রকল্প প্রণয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে বন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নওগাঁ জেলার পতœীতলা উপজেলার বনবিভাগের রেঞ্জ সদরের রেস্ট হাউজ কাম অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিট অফিসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।