সাংবাদিক হত্যা: ইউপি চেয়ারম্যান বাবুকে আনা হচ্ছে ঢাকায়
নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় গ্রেপ্তার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে সড়ক পথে ঢাকায় আনা হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তার আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দুপুরে হত্যাকা-ের মূল পরিকল্পনাকারী মাহমুদুল আলমকে দেবীগঞ্জ থেকে আটক করে র্যাব। ঢাকায় আনার পরে তাকে জামালপুরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
এর আগে বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করলে তিনি মারা যান।
নাদিম হত্যাকা-ে এ পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।