বন্ধ হচ্ছে মার্কিন অর্থায়নে চালিত আরবি ভাষার মিডিয়া
আল ইহসান ডেস্ক:
বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থায়নের পরিচালিত আরবি ভাষার মিডিয়া আল হুররার সম্প্রচার। চ্যানেলটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর ডনের।
ইরাকে সামরিক আগ্রাসনের পর কাতারভিত্তিক মিডিয়া আল জাজিরার কাভারেজ মোকাবিলায় ২০০৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বুশ প্রশাসন আল হুররা চ্যানেল চালু করে। প্রায় দুই দশক পর চ্যানেলটি বন্ধ করে দেয়া হচ্ছে।
আল হুররা কর্তৃপক্ষ চলতি বছর ১৩ এপ্রিল এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন ট্রাম্প প্রশাসন তহবিল বন্ধ করে দেয়ার পর চ্যানেলের সম্প্রচার বন্ধ এবং বেশিরভাগ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আল হুররা যুক্তরাষ্ট্রভিত্তিক আরবি ভাষার স্যাটেলাইট মিডিয়া যার মাধ্যমে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আফ্রিকায় সংবাদ প্রচার করা হতো। মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কের মাধ্যমে (এমবিএন) চ্যানেলটি নিয়ন্ত্রণ করা হতো। ২০০৪ সালের ১৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত চ্যানেলটি ২২টি দেশে সংবাদ পরিবেশন করতো।
ইলন মাস্কের নেতৃত্বে ব্যাপক ব্যয় হ্রাস অভিযানের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন গত মাসে সরকার-সমর্থিত গণমাধ্যমের জন্য সমস্ত আর্থিক অনুদান বন্ধ করে দেয়ার ঘোষনা দেয়। এর পদক্ষেপের অংশ হিসেবে প্রথমেই ভয়েস অফ আমেরিকার অর্থায়ন স্থগিত করা হয়।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।