সারা দেশে আবারও শক্তিশালী বৃষ্টিবলয়ের পূর্বাভাস
, ২১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০১ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
দেশজুড়ে আবারও শক্তিশালী বৃষ্টিবলয়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটি গত শনিবার গণমাধ্যমে জানায়, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের প্রায় ৭০ শতাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এটি চলতি বছরের ১২তম শক্তিশালী বৃষ্টিবলয় হতে চলেছে।
বিডব্লিউওটির মতে, এই বৃষ্টিবলয় সবচেয়ে বেশি সক্রিয় থাকবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে। পাশাপাশি দেশের উপকূলীয় এলাকাগুলোতেও এর প্রভাব বেশি পড়বে, যেখানে একটানা ও দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের (উপকূলীয় এলাকা ব্যতীত) বৃষ্টিপাত মাঝারি মাত্রার হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টিবলয়টি ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় হবে এবং দুপুরের পর থেকে পরদিন সকাল পর্যন্ত বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সর্বোচ্চ সক্রিয়তা দেখা যাবে ১৫ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে।
ভারী বৃষ্টির কারণে দেশের নদীগুলোর পানি কিছুটা বেড়ে যেতে পারে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের নিচু এলাকায় জোয়ারের সঙ্গে ভারী বৃষ্টি মিলিত হয়ে বন্যার ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি জেলাÍবান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড় ধসের প্রবল আশঙ্কা রয়েছে। তাই এসব এলাকায় অবস্থান বা ভ্রমণে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এই বৃষ্টিবলয়ের শুরুতে তীব্র বজ্রপাত হতে পারে, যদিও পরবর্তীতে তা কমে যাবে। বড় ধরনের ঝড়ের সম্ভাবনা না থাকলেও উত্তরাঞ্চল ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টিপাত চলাকালীন সময়ে দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া আরামদায়ক থাকবে বলে জানানো হয়েছে। তবে বৃষ্টির বিরতির সময় কিছু অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)